
বাংলাদেশ কৃষি ব্যাংক, কালিয়াকৈর শাখার ম্যানেজার আব্দুস সবুরকে অপহরণ করে মুক্তিপণ আদায় ও ভোল্টের চাবির জন্য নৃশংসভাবে নির্যাতন করে প্রাণনাশ চেষ্টার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন, বাংলাদেশ (জেবিএবি)।
রোববার (১৭ মে) জেবিএবি কেন্দ্রীয় কমিটির আহবায়ক ইকবাল হোসেন ও সদস্য সচিব মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি এ দাবি জানান।
জানা যায়, বাংলাদেশ কৃষি ব্যাংক কালিয়াকৈড় শাখার ম্যানেজার আব্দুস সবুর গত বৃহস্পতিবার (১৪ মে) সাড়ে ৫টার দিকে কালিয়াকৈর বাইপাস এলাকায় বগুড়ায় গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে পরিবহনের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি মাইক্রোবাস এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে জোরপূর্বক তাকে গাড়িতে তুলে নেয় অপহরণকারীরা। অপহরণের পর প্রায় চার ঘণ্টা ধরে মাইক্রোবাসের ভেতরে তাকে মারধর করা হয়। তার চোখ-মুখ, হাত-পা বেধে হাতুড়ি দিয়ে চরম নির্যাতন করা হয়। এ সময় তার মোবাইল ফোন ব্যবহার করে স্বজনদের কাছ থেকে এক লাখ টাকা মুক্তিপণ আদায় করে অপহরণকারীরা। এ ছাড়া ভল্টের চাবি দেওয়ার জন্য ব্যাপক নির্যাতন করা হয়। মুক্তিপণ আদায়ের পর রাত ১০ টায় তাকে গুরুতর আহত অবস্থায় চন্দ্রা নবীনগর মহা সড়কের পাশে মাইক্রোবাস থেকে ফেলে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। প্রকাশ্য দিবালোকে এমন নৃশংস ঘটনায় সারা দেশে ব্যাংকারদের মধ্যে ভীতি এবং আতংকের সৃষ্টি হয়েছে। বিশেষ করে ব্যাংকের ম্যানেজার এবং ক্যাশিয়ারদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
এমতাবস্তায়, জেবিএবি দোষী সন্ত্রাসীদের গ্রেপ্তারের পাশাপাশি ব্যাংক ব্যবস্থাপকদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা এবং ক্যাশ ভল্টের চাবি হোল্ডাদের জন্য ঝুঁকিভাতা ও পদোন্নতির জন্য নির্দিষ্ট পয়েন্ট ব্যবস্থা রাখার আবেদন ও দাবি জানিয়েছে জেবিএবি।
বর্তমানে আব্দুস সবুর গাজীপুর তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর চিকিৎসার ব্যয়ভার বহন করার জন্য সংশ্লিষ্ট ব্যাংক ম্যানেজমেন্টকে উদাত্ত আহ্বান জনান জেবিএবি’র আহবায়ক এবং সদস্য সচিব।
এএ
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৫বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৬বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৭কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৮লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৯রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ১০রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার





পাঠকের মতামত