
খুলনার কয়রা উপজেলায় ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর সভাপতিত্বে ভূমিসেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।
ভূমিসেবা মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কয়রা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী। আরো উপস্থিত ছিলেন, উপজেলাম মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, কয়রা উপজেলা জামায়তের আমীর ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, কয়রা উপজেলা যুবদলের সভাপতি মোঃ শরিফুল আলম প্রমুখ।
ভূমিসেবা মেলার কর্মসূচির মধ্যে ছিল সংক্ষিপ্ত র্যালী, দেশব্যাপী ভূমিসেবা মেলার অনলাইন জুম মিটিংয়ে অংশগ্রহণ ও ভূমিসেবা মেলা-২০২৬ এর স্টল পরিদর্শন ও উদ্বোধন।
ভূমিসেবার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী। তিনি বলেন, ভূমি সেবা অধিকতর সহজ ও ভূমি সংক্রান্ত জটিলতায় সাধারণ মানুষের দূর্ভোগ লাঘবে এই আয়োজন। তিনি আশা প্রকাশ করে বলেন, নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করে নিজের ভূমিকে সুরক্ষিত রাখতে সকলেই দ্বায়িত্বশীল ভূমিকা পালন করবে”।
ভূমিসেবা মেলা থেকে দেয়া তথ্যমতে ১৯ মে হতে ২১ মে পর্যন্ত ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা কার্যক্রম চলমান থাকবে এসময় ভূমি উন্নয়ন কর,খতিয়ান (পর্চা), অনলাইন শুনানী, জলমহল আবেদন, ই-নামজারি ও জমির ম্যাপ ইত্যাদি সেবা প্রদান করা হবে। এছাড়াও আগামী ৩০ জুনের মধ্যে ভূমি উন্নয়ন কর পরিশোধে কোন ধরনের অতিরিক্ত কর প্রদান করতে হবে না বলে জানান কর্মকর্তারা।
এনজে
- ১মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন ২২ আগস্ট
- ২সেন্ট্রাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩সোনার বাংলা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪পঞ্চগড়ে শিল্পায়নে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ান প্রতিষ্ঠান
- ৫প্রাইম ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দি দেড় হাজার বুলেট উদ্ধার
- ৭তাকাফুল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন
- ৯পাইওনিয়র ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০ট্রাস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৬সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৭হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৮কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ৯চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত
- ১০অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ





পাঠকের মতামত