
ঢাকা বিভাগ প্রবাসী অ্যাসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী ইলিশ উৎসব ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার প্যারিসের অদূরে অবস্থিত লা কুরনভ পার্কের সবুজ মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রবাসে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও ভ্রাতৃত্ববোধকে লালন করার প্রত্যয়ে আয়োজিত এ অনুষ্ঠানে ফ্রান্সের বিভিন্ন অঞ্চল থেকে আগত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।
সকালের মনোরম আবহাওয়ায় পরিবার-পরিজন নিয়ে প্রবাসীরা অনুষ্ঠানে যোগ দেন। সবুজে ঘেরা উন্মুক্ত পরিবেশে দিনব্যাপী এ আয়োজন পরিণত হয় এক মিলনমেলায়। বাংলা নববর্ষের আবহ এবং ঈদের আনন্দকে একসঙ্গে ধারণ করে প্রবাসীদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
অনুষ্ঠানে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা সিরাজুল ইসলাম মিয়া, সাধারণ সম্পাদক ফারুক খান, উপদেষ্টা মানিক মিয়া ও আব্দুর রহিম মিয়া, সাংগঠনিক সম্পাদক আসাদ আলম বেপারী, সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মাহবুব হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মিল্টন সরকার, সাহিত্য সম্পাদক কবি খান বাহাদুর আতিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক তৌফিকা সাহেদ, সহ-সভাপতি জিয়াউর মাতুব্বর, নূর আলম মঞ্জু ও মাসুদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক হাসান হাওলাদার, প্রচার সম্পাদক রিয়াম সরকার এবং হিমেল মাহমুদ ঈমনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও নিজেদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতে এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সংগঠনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য এবং ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানান।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী বৈশাখী ইলিশ ভোজ। অতিথিরা ইলিশসহ বিভিন্ন বাঙালি খাবারের স্বাদ গ্রহণ করেন। পাশাপাশি ঈদ পুনর্মিলনী উপলক্ষে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং সৌহার্দ্যপূর্ণ আড্ডায় মেতে ওঠেন সবাই।
পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পর্ব। এতে গান, কবিতা আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। শিশু-কিশোরদের অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
দিনব্যাপী আনন্দ-উৎসব, প্রীতি বিনিময় এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় বৈশাখী ইলিশ ও ঈদ পুনর্মিলনী। আয়োজকরা জানান, ভবিষ্যতেও প্রবাসীদের ঐক্য ও সাংস্কৃতিক বন্ধন অটুট রাখতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
প্রবাসী বাংলাদেশিদের মতে, লা কুর্নভ পার্কের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আয়োজিত এই অনুষ্ঠান শুধু একটি উৎসব নয়, বরং প্রবাসে থেকেও দেশের সংস্কৃতি ও শেকড়ের সঙ্গে সংযুক্ত থাকার এক অনন্য উদ্যোগ।
বিএইচ
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৪চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৫রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৯উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ১০খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার





পাঠকের মতামত