জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুন ২, ২০২৬ ৩:২৪ পিএম , আপডেট: জুন ২, ২০২৬ ৯:৪৬ পিএম

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশীদ আলমের নিয়োগ বাতিলের দাবিতে এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানের জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।

মঙ্গলবার (২ জুন) বেলা ১১ টায় নোয়াখালী জিলা স্কুলের সামনে প্রধান সড়কের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, রাতের আঁধারে অনলাইনে পরিচালনা পর্ষদ সভা করে এমডিকে পদত্যাগের নাটক তৈরী করা হয়েছে। ব্যাংক লুটপাটকারী ও স্বৈরাচারের অন্যতম সহযোগী মো. খুরশীদ আলমকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। রাজনৈতিক বিবেচনায় নয়, দক্ষতা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দিতে হবে।

বক্তাদের দাবি, দেশের বৃহৎ শরিয়াহভিত্তিক ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর পরিচালনায় স্থিতিশীলতা ও গ্রাহকদের আস্থা বজায় রাখা অত্যন্ত জরুরি। কিন্তু বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানো হলে ব্যাংকটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। অতীতে ব্যাংক খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে সাধারণ গ্রাহকের আস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন করে বিতর্কিত নিয়োগ সেই সংকট আরও বাড়াতে পারে।

‎বক্তারা আরও দাবি করেন, ব্যাংকিং খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে এবং কেন্দ্রীয় ব্যাংককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে তারা ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনে পেশাদার ও অভিজ্ঞ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সরকারকে হুশিয়ারি দিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমকে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার পাশাপাশি পাচার করা টাকা ফিরিয়ে আনার দাবি জানান।

এসময় ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম নোয়াখালীর সভাপতি ফিরোজ মাহমুদ, উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ মুনির, এডভোকেট আতিক উল্যাহ, এডভোকেট ওমর ফারুক জাবের সহ অনেকে উপস্থিত ছিলেন।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ

বরগুনার পাথরঘাটায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, উপকূলীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের ...