
বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প বাস্তবায়ন করছে।
৪ জুন ২০২৬ তারিখ দুপুর ১ টায় ৭১নং বুড়িগোয়ালিনী ফরেস্ট প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে প্রশিক্ষণপ্রাপ্ত ১৪ জন নারী-পুরুষকে (নারী-৯, পুরুষ-৫) গরু বিতরণ করার জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ নং গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান জিএম মাছুদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি মো: আব্দুল হালিম, শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ অফিসের এআইটি উত্তম কুমার গায়েন, ফেইথ ইন এ্যাকশনের হেড অফিসের হিসাব কর্মকর্তা পলাশ হাওলাদার, উক্ত প্রকল্পের হিসাব কর্মকর্তা লরেন্স ঢালী, মিল অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, কমিউনিটি ফ্যাসিলিটেটর রব কুমার দাস, পতিরাম গায়েন, হৈমী মন্ডল প্রমূখ।
উকূলীয় প্রেসক্লাবের সভাপতি বলেন, “গাবুরা ইউনিয়নে ফেইথ ইন এ্যাকশনের কাজ চোখে পড়ার মতো। ফেইথ ইন এ্যাকশন যে সহযোগিতা করছে সেগুলো নিজেদের সম্পদ মনে করে লালন পালন করতে হবে। আজ ফেইথ ইন এ্যাকশন পরিবারে আয় বাড়ানোর জন্য আপনাদের গরু বিতরণ করছে সেগুলো যত্ন করে রাখবেন, নিজেদের সম্পদ মনে করে লালন পালন করবেন।”
জিএম মাছুদুল আলম বলেন, “গাবুরা ইউনিয়নে ফেইথ ইন এ্যাকশনের কাজে আমি সন্তুষ্ট। সংস্থার এই ধরণের উন্নয়নের কাজে আপনারা সব সময় সহযোগিতা করবেন। ফেইথ ইন এ্যাকশনের অব্যহত সহযোগিতা করার জন্য আমি ফেইথ ইন এ্যাকশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। ফেইথ ইন এ্যাকশন যে গরু বিতরণ করছে তার রিপোর্ট প্রতিবছর আমাকে দিবেন, তাহলে তার অবস্থা আমি বুঝতে পারব। ফেইথ ইন এ্যাকশনের গরু বিতরণে সদস্য নির্বাচন প্রক্রিয়ায় আমার কোন ভূমিকা নেই। তারা দলের মাধমে সদস্য নির্বাচন করেছেন, যেটা আমার কাছে স্বচ্ছ মনে হয়েছে।”
টিআর
- ১সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ২ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৩পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৪ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৫স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৬ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৩শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৪চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৫মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ





পাঠকের মতামত