
মধ্যপ্রাচ্যের উপসাগরীয় যেসব আরব দেশে ইরান হামলা চালিয়েছে এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো মেরামতে এসব দেশকে ইরান থেকে জব্দ করা অর্থ দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।
ইরানের বিপুল পরিমাণ অর্থ জব্দ করে রেখেছে যুক্তরাষ্ট্র। সেই জব্দ করা অর্থ থেকেই আরব দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়া হবে।
রোববার (৭ জুন) বার্তাসংস্থা রয়টার্স সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।
সূত্রগুলো আরও জানিয়েছে, ইরানের পুরোনো হামলায় আরব দেশগুলোর যেসব অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো মেরামতেও ইরানিদের অর্থ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
একটি সূত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট তার দলকে ইরানের হামলায় আরব দেশগুলোর কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটি নিরূপণের নির্দেশ দিয়েছেন।
লেবাননি গোষ্ঠীর হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত
লেবাননের দক্ষিণাঞ্চলে শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় দখলদার ইসরায়েলের দুই সেনা নিহত হয়েছেন। তারা দুজন আলাদা আলাদা ঘটনায় প্রাণ হারিয়েছেন।
গতকাল শনিবার রাতে এ তথ্য জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। লেবানন সরকার ও ইসরায়েলের মধ্যে নতুন করে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরও হামলা পাল্টা হামলা অব্যাহত আছে।
নিহত সেনাদের মধ্যে একজনের নাম ক্যাপ্টেন শাহার গামলা। ২৩ বছর বয়সী এ সেনা সেনাবাহিনীর ইগোজ ইউনিটের কমান্ডো ব্রিগেডের কমান্ডার ছিলেন। গত বৃহস্পতিবার হিজবুল্লাহর ড্রোন হামলায় তিনি গুরুতর আহত হন।
এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শনিবার সকালে তার মৃত্যু হয়।
অপরদিকে শুক্রবার আলাদা ঘটনায় সার্জেন্ট ওহাদ ইয়ারি নামে ২১ বছর বয়সী আরেক সেনা গুলিতে নিহত হন। তিনি গিভাতি ব্রিগেডের সাকেদ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। তবে তিনি দুর্ঘটনাজনক গোলাগুলিতে প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
কীভাবে তিনি গুলিবিদ্ধ হলেন সেটি তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছে তারা।
লেবাননের দক্ষিণাঞ্চলে দখলদার ইসরায়েল ব্যাপক হামলা অব্যাহত রেখেছে। এরমধ্যে দুই সেনার মৃত্যুর ঘটনা ঘটল।
সূত্র: রয়টার্স, টাইমস অব ইসরায়েল
- ১কুমারখালিতে ৬ হাজার পিস ইয়াবাসহ বাসের সুপারভাইজার আটক
- ২চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- ৩ফুটবল খেলতে গিয়ে ডোবায় পড়ে শিশুর মৃত্যু
- ৪পাকিস্তানে থানার সামনে আত্নঘাতী হামলায় ১৪ জন নিহত
- ৫ইরানের সঙ্গে ফের আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- ৬তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী
- ৭কুড়িগ্রামে বগুড়া দই ঘরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
- ৮জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশে কম নয়: রুহুল কবির রিজভী
- ৯বাগেরহাটে যাবজ্জীবন সাজাভোগ শেষে মুক্তিপ্রাপ্তদের পুনর্বাসন
- ১০পদ-পদবী সংকটে মানবেতর জীবন এমপিওভুক্ত চতুর্থ শ্রেণির কর্মচারীদের
- ১প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ২চাঁদপুর মাছঘাটে ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা
- ৩নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ৪বাংলাদেশ আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই: মহাসচিব
- ৫নবীনগরে সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় আলোচিত ব্যক্তি গ্রেপ্তার
- ৬পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৭দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর
- ৮জুলাই গণঅভ্যুত্থান দিবসকে ঘিরে যবিপ্রবিতে যত আয়োজন
- ৯জামায়াত কখনো গুপ্ত ছিল না: গোলাম পরওয়ার
- ১০নতুন প্রজন্মকে কুরআনের আদর্শে গড়তে আল ওয়াহদা ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন





পাঠকের মতামত