
জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নিপু মিয়া (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার (৭জুন) গভীর রাতে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বড়বাড়ীয়া গামার বিলে মজিবর রহমান এর সেচ পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
নেশার টাকা যোগাতে গিয়েই এ চুরির ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। নিহত নিপু মিয়া উপজেলার একই ইউনিয়নের বড়বাড়ীয়া পূর্ব পাড়া গ্রামের ওসমান মিয়ার ছেলে ও দুই সন্তানের জনক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, নিপু আগে প্রবাসে থাকতেন। বিদেশ থেকে দেশে ফিরে এসে বিভিন্ন নেশার সাথে জড়িয়ে পড়েন তিনি। গতকাল রাতে একই এলাকার গামার বিলে মজিবর রহমানের পিডিবির সেচ পাম্পে তার চুরি করতে যায় সে। এ সময় বিদ্যুতায়িত পিডিবির সার্ভিস তারে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সোমবার ভোরে স্থানীয় পথচারীরা তার মরদেহ শষ্যক্ষেতের মাঝে মাটিতে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে সংবাদ পেয়ে থানার এসআই শাহীনুর ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্যে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন জানান, বিদ্যুতের তার চুরি করতে গিয়েই বিদ্যুতায়িত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এছাড়াও নিপুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছ। ময়নাতদন্ত এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
টিআর
- ১ভরিতে ২২১৬ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম কার্যকর
- ২বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ৩শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৪শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৫চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২
- ৬জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪
- ৭বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র
- ৮টাঙ্গাইলে বাস ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৩
- ৯বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ১০ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৫নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৬একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৭মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৮মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন





পাঠকের মতামত