
চাঁদপুরের ফরিদগঞ্জে মাদক কারবারিদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এবং চিহ্নিত মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের আটকের দাবিতে থানার সামনে মানববন্ধন করে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন সচেতন এলাকাবাসী।
সোমবার (৮ জুন ২০২৬) দুপুরে ফরিদগঞ্জ থানার সামনে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের লোকজন এ মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, আতিক খান, রিমা আক্তার, শাহআলম খান, আব্দুল হাই মুন্সি ও মুক্তা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, এক সময়ের শিক্ষা-দীক্ষায় এগিয়ে থাকা বালিথুবা পশ্চিম ইউনিয়নটি আজ মাদকের আখড়ায় পরিণত হয়েছে। বিশেষ করে ইউনিয়নের মদনেরগাঁও গ্রামের অবস্থা ভয়াবহ। ওই গ্রামের বরকন্দাজ বাড়ির একটি পরিবারের প্রায় সবাই মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত।
সম্প্রতি ওই পরিবারের দুই সদস্য মাদকসহ আটক হলেও কয়েক দিনের মধ্যে তারা জামিনে বেরিয়ে এসে আবারো মাদকের ব্যবসা পরিচালনা করছে এবং সবাইকে সহ হুমকি–দমকী দিচ্ছে।
এদিকে, ওই এলাকার নারী-পুরুষসহ এলাকাবাসী রাস্তায় নেমে এসেছে। বক্তারা অবিলম্বে মাদক ব্যবসার সঙ্গে জড়িত মাহবুব, আলমগীর, আব্দুল্লাহ, রুবি, হাসিনাসহ সকলকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। কিছু কিছু সময় দেখা যায়, মাদক কারবারিদের আটক করে আদালতে পাঠালে তারা জামিনে এসে পুনরায় মাদক কারবার করে।
টিআর
- ১শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২
- ৪জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪
- ৫বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র
- ৬টাঙ্গাইলে বাস ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৩
- ৭বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ৮ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৯স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ১০আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৬নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৭একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৮মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন





পাঠকের মতামত