
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
শনিবার (১৩ জুন) বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আওয়াল-এর নেতৃত্বে রাজধানীর পল্টন-এ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এতে কয়েকশত নেতাকর্মী অংশ নেন।
এ সময় নেতাকর্মীরা ‘এক দুই তিন চার, বাজেট হলো চমৎকার’, ‘শিক্ষাবান্ধব বাজেট, সফল হোক সার্থক হোক’, ‘বাজেটের মূল অর্জন, জনগণের উন্নয়ন’ এবং ‘করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এসব স্লোগান দেন।
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আওয়াল বলেন, প্রস্তাবিত বাজেট দেশের শিক্ষা, কর্মসংস্থান ও উন্নয়নকে আরও গতিশীল করবে।
বিরোধী রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, “স্বাধীনতাবিরোধী আর মাদকপ্রেমীরা বাজেটের বিরোধিতা করছে।”
তিনি আরও বলেন, “বাজেটে ‘জান্নাত কার্ড’ না দেখে ইসলামকে বিক্রি করা দলের মন খারাপ হয়েছে।”
তিনি দাবি করেন, দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে গৃহীত এ বাজেট বাস্তবায়নে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে।
এএ
- ১যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
- ২ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার এক বছর, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন
- ৩কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৪চাঁদপুরে ইয়ুথ ফোরামের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
- ৫প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৬মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৭সূচকের পতনে ১ ঘণ্টায় লেনদেন ২৬৪ কোটি টাকার
- ৮গায়ানা উপকূলে ১৩৩ আরোহী নিয়ে ফেরি ডুবি
- ৯প্রগতি ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৩নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৪১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ৫ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৬প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৭বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ৮হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর
- ৯রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে সরকারি চাকরিজীবীদের কাজ করতে হবে
- ১০জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স





পাঠকের মতামত