
ফুটবল বিশ্বকাপ এলেই সমর্থকদের আবেগ, উচ্ছ্বাস আর মজার সব কাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। তবে এবার ব্যতিক্রমী এক ঘটনার জন্ম দিয়েছেন ভোলার লালমোহনের এক ব্রাজিল সমর্থক। আর্জেন্টিনা জিতলে নিজের মাথা ন্যাড়া করে ফেলবেন—এমন ঘোষণা দিয়ে ম্যাচ শেষে সত্যিই তা করে দেখিয়েছেন তিনি।
লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের বাসিন্দা হৃদয় নামের ওই তরুণ ম্যাচ শুরুর আগে ফেসবুক লাইভে এসে ঘোষণা দেন, আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জয়ী হলে তিনি মাথা ন্যাড়া করবেন। তার সেই ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই বিষয়টিকে নিছক হাস্যরস হিসেবে নিলেও ম্যাচ শেষে দেখা যায়, নিজের দেওয়া কথার প্রতি অটল ছিলেন তিনি।
বুধবার (১৭ জুন) সকালে অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনা ৩-০ গোলের ব্যবধানে আলজেরিয়াকে পরাজিত করে। দলের অধিনায়ক লিওনেল মেসি দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে করেন ২০২৬ বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক। আর্জেন্টিনার এই জয়ের পরই নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নে বসে যান হৃদয়।
পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার দুই সমর্থক হাস্যোজ্জ্বল পরিবেশে হৃদয়ের মাথা ন্যাড়া করে দিচ্ছেন। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
অনেকেই হৃদয়ের প্রশংসা করে মন্তব্য করেছেন, “কথা দিলে কথা রাখতে হয়—হৃদয় সেটিই প্রমাণ করেছেন।”
আবার কেউ কেউ পুরো ঘটনাকে বিশ্বকাপ উন্মাদনার মজার একটি দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
ফুটবলপ্রেমীদের কাছে ঘটনাটি যেমন বিনোদনের খোরাক জুগিয়েছে, তেমনি প্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থকদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও খেলাকে ঘিরে আনন্দ-উচ্ছ্বাসেরও এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে।
বিএইচ
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০নিয়ম না মানলে নার্সিং ও মেডিকেল কলেজের বিরুদ্ধে ব্যবস্থা





পাঠকের মতামত