জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৮, ২০২৬ ৩:০৭ পিএম , আপডেট: জুন ১৮, ২০২৬ ৩:১২ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৭ই জুন) সন্ধ্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল রোডস্থ গিয়াসনগরের নিতেশ্বর এলাকায় অবস্থিত এম সাইফুর রহমান কনভেনশন হলে- এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক পরিস্থিতি এবং জেলার উন্নয়ন-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

জেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সমাজকল্যাণ মন্ত্রী ডা. জে এম জাহিদ হোসেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছ, এমপি, মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।

সভায় দলকে আরও সুসংগঠিত করা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং জনগণের প্রত্যাশা পূরণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। জেলা বিএনপি’র নেতৃবৃন্দ এ সময় প্রধানমন্ত্রীর কাছে জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন বিষয়ক প্রস্তাবনা তুলে ধরেন এবং তিনি তা যথাযথভাবে কার্যকর করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

মাদকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার

দেশে মাদকের বিস্তার এখন শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়, এটি জনস্বাস্থ্য, অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্যও ...

বাগেরহাটে পেঁপে চাষে কৃষকদের সাফল্য ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের ৯ উপজেলায় ...

রূপসার শ্রীরামপুর বিলে বেড়িবাঁধে ফাটল হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ

বর্ষা মৌসুম এলেই আতঙ্কে দিন কাটান খুলনার রূপসা উপজেলার শ্রীরামপুর, নিহালপুরসহ আশপাশের পাঁচ গ্রামের বাসিন্দারা। ...