জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৪, ২০২৬ ২:৩৩ পিএম

গাজীপুরের টঙ্গীতে অগ্নিকাণ্ডে ২৫টি বসত ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার (২৪ জুন) ভোর সাড়ে ৬টার দিকে টঙ্গীর মুদাফা (পশ্চিম পাড়া) এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার শাহিন আলম বলেন, ভোরে ওই এলাকার একটি বসত ঘরে আগুন ও ধোঁয়ার কুন্ডলি দেখতে পায় স্থানীয়রা। আগুন দ্রুত পাশের বসত ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুনে একই মালিকানাধীন ৩০টি বসত ঘর ও ঘরে থাকা আসবাবপত্র পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্তকর্তা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

স্থানীয় বাসিন্দারা জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়েছে। ধারণা করা হচ্ছে আগুনে ২৫টি বসত ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ

বরগুনার পাথরঘাটায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, উপকূলীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের ...