নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: জুন ২৯, ২০২৬ ৪:৫৯ পিএম

ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (আইআইএসসি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে গার্লিক অ্যান্ড জিঞ্জারে অ্যালামনাই পুনর্মিলনী এবং প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ ফখরুদ্দিন মুহাম্মদ কেফায়েতুল্লাহর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা একত্রিত হয়ে স্মৃতিচারণ, সৌহার্দ্য বিনিময় এবং ভবিষ্যতে একটি শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে এই আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আইআইএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রমের সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্যামসুন নাহার নিজামীর ছেলে সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইএসসি ট্রাস্টি বোর্ডের সদস্য ও বিশিষ্ট চিকিৎসক ড. খালিদুজ্জামান।

তাঁদের অনুপ্রেরণামূলক বক্তব্য অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করে এবং আইআইএসসির গৌরবময় ঐতিহ্য, অ্যালামনাইদের ভূমিকা এবং সাবেক অধ্যক্ষ ফখরুদ্দিন মুহাম্মদ কেফায়েতুল্লাহর অবদানের কথা তুলে ধরেন।

বিদায় সংবর্ধনা পর্বে ফখরুদ্দিন মুহাম্মদ কেফায়েতুল্লাহ তাঁর দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশে মূল্যবান দিকনির্দেশনা ও শুভকামনা জানান।

বিভিন্ন ব্যাচের অ্যালামনাইরাও তাঁর প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের উন্নয়নে তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করেন।

বিভিন্ন প্রজন্মের প্রাক্তন শিক্ষার্থীদের একত্রিত করার পাশাপাশি আইআইএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু করার লক্ষ্য সফলভাবে পূরণ করে এ আয়োজন। ভবিষ্যতে প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও অ্যালামনাইদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সবাই।

আইআইএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন এ আয়োজন সফল করতে উপস্থিত সকল অতিথি, প্রাক্তন শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

এইচএসবিসির বিরুদ্ধে আইন লঙ্ঘন ও কর্মী বঞ্চনার অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবি

এইচএসবিসি বাংলাদেশের রিটেইল ব্যাংকিং কার্যক্রম বন্ধের ফলে চাকরি হারানো ক্ষতিগ্রস্ত কর্মকর্তারা ব্যাংকটির বিরুদ্ধে শ্রম আইন ...

বিপিজিএ‍’র নতুন সভাপতি ইউনুছ, সম্পাদক সিফাত

বাংলাদেশ প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশনের (বিপিজিএ) ২০২৬–২৮ মেয়াদের নতুন নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে শাহজালাল ...