
মাদারীপুরে অভিযান চালিয়ে ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকা মূল্যের নকল সিগারেট জব্দ করেছে পুলিশ। এ সময় একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয় এবং এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
বুধবার (১ জুলাই) বিকেলে মাদারীপুর সদর মডেল থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা। এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট বিভাগের কর্মকর্তারা এবং মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বুধবার ভোররাত আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের মোবারকদি গ্রামে অভিযান পরিচালনা করে সদর থানার মোবাইল টিম। অভিযানের সময় একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালিয়ে ১১০ কার্টনে সংরক্ষিত প্রায় ১১ লাখ শলাকা বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া নকল সিগারেট গুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৬ লাখ টাকা। এছাড়া এসব সিগারেটের মাধ্যমে সরকারকে প্রায় ৫৪ লাখ টাকার রাজস্ব (ভ্যাট ও শুল্ক) ফাঁকি দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। ফলে জব্দকৃত পণ্যের মূল্য এবং সম্ভাব্য রাজস্ব ফাঁকি মিলিয়ে মোট আর্থিক পরিমাণ দাঁড়ায় প্রায় ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকা।
অভিযানে একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয় এবং তিনজনকে আটক করা হয়েছে। অভিযান পরিচালনা করেন সদর মডেল থানার এসআই জিয়ারুল, এএসআই মনোয়ারসহ মোবাইল টিমের সদস্যরা।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।
টিআর
- ১পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ২প্রিমিয়ার লিজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ৩লভ্যাংশ দেবে না প্রিমিয়ার লিজিং
- ৪প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের নতুন তারিখ ১ অক্টোবর
- ৫সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, ৫০ কারারক্ষীকে তলব
- ৬ঢাকা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭প্রিমিয়ার লিজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮নতুন প্রজন্মকে কুরআনের আদর্শে গড়তে আল ওয়াহদা ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন
- ৯আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৩কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৪লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৫যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৬হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৭মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৮গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৯সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ১০চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে





পাঠকের মতামত