
বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর যৌথ উদ্যোগে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) দক্ষতা উন্নয়নে আয়োজিত মাসব্যাপী “উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি”-এর সমাপনী, সনদপত্র বিতরণ ও বিনিয়োগ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ জুলাই) ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনাল অফিসে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও নোয়াখালী জোনপ্রধান মোহা. আনোয়ার হোসাইন।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)-এর আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট (এসএমই অ্যান্ড এসপিডি)-এর তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ মাসুম বিল্লাহ এবং বিশেষ অতিথি ছিলেন যুগ্ম পরিচালক মোহাম্মদ ওয়াসিম। এ সময় ইসলামী ব্যাংকের মাইজদি কোর্ট শাখার প্রধান মোহাম্মদ মহিউদ্দিন মাহমুদ এবং চৌমুহনী শাখার প্রধান মোঃ হারুনুর রশিদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ, ইসলামী ব্যাংকের মার্চেন্ট কিউআর প্রদান এবং তিনজন উদ্যোক্তার মধ্যে তাৎক্ষণিক বিনিয়োগ বিতরণ করা হয়। উল্লেখ্য, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার বাছাইকৃত ২৫ জন সম্ভাবনাময় এসএমই উদ্যোক্তা মাসব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
টিআর
- ১চাঁদাবাজির মামলায় বিএনপির ৬ নেতাকর্মী গ্রেপ্তার
- ২শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
- ৩চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৪চট্টগ্রামে ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত, নিরাপদ পানির তীব্র সংকট
- ৫শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- ৬ফটিকছড়িতে চলছে দ্বিতীয় দিনের হরতাল,মহাসড়কে যান চলাচল বন্ধ
- ৭চাঁদপুরে সংস্কার শেষ না হতেই ধসে পড়ছে বাঁধের মাটি
- ৮মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৯ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ
- ১০ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ১চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ২চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৩২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ৪বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৫বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৬নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ৯জনতা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ১০দর পতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড





পাঠকের মতামত