ডেস্ক নিউজ
প্রকাশিত: জুলাই ৬, ২০২৬ ৮:৪০ পিএম , আপডেট: জুলাই ৬, ২০২৬ ৮:৪৩ পিএম

দেশের শীর্ষস্থানীয় শরিয়াহভিত্তিক ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা বিষয়ক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ইলমনেট এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম’-এর প্রথম অংশীদার হিসেবে যুক্ত হয়েছে ভূইঘর দারুসুন্নাহ ইসলামিয়া কামিল মাদ্রাসা। এ লক্ষ্যে ব্যাংক ও মাদ্রাসাটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রাফাত উল্লাহ খান এবং ভূইঘর দারুসুন্নাহ ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তিনির্ভর, দক্ষ ও স্বচ্ছ ব্যবস্থাপনার আওতায় আনতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ‘ইলমনেট’ সেবা চালু করেছে। শরিয়াহসম্মত এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম, শিক্ষার্থী ব্যবস্থাপনা, ফি আদায় এবং ডিজিটাল পেমেন্টসহ বিভিন্ন সেবা একটি সমন্বিত ব্যবস্থার মাধ্যমে পরিচালনা করা সম্ভব হবে। তিনি আশা প্রকাশ করেন, ‘ইলমনেট’ দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করবে এবং স্মার্ট বাংলাদেশ ও ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইলমনেট ইএমএস-এর আওতায় যুক্ত হওয়ার ফলে ভূইঘর দারুসুন্নাহ ইসলামিয়া কামিল মাদ্রাসা শিক্ষার্থীদের তথ্য সংরক্ষণ, উপস্থিতি ব্যবস্থাপনা, নোটিশ প্রদান, অভিভাবকদের সঙ্গে যোগাযোগ এবং ফি আদায়সহ একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালনা করতে পারবে। পাশাপাশি ইসলামিক ওয়ালেট ও বাংলা কিউআরের মাধ্যমে নিরাপদ, সহজ ও দ্রুত ডিজিটাল লেনদেনের সুবিধা নিশ্চিত হবে।

এসময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসেন, মোঃ আমিনুল ইসলাম ভূঁইয়া, সৈয়দ আবুল হাশেম এফসিএ, এফসিএমএ ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ভূইঘর দারুসুন্নাহ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ‘ইলমনেট’ শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক দক্ষতা ও আর্থিক স্বচ্ছতা বৃদ্ধির পাশাপাশি দেশে একটি সমন্বিত শরিয়াহসম্মত ডিজিটাল শিক্ষা ইকোসিস্টেম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে স্কুল, কলেজ ও মাদ্রাসাভিত্তিক একটি শক্তিশালী ইসলামিক এডুকেশন ইকোনমি প্রতিষ্ঠায় সহায়ক হবে।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে ইউসিবি ইনভেস্টমেন্টের চুক্তি

কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসির প্রস্তাবিত প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনের লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে ...

চবিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ...

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন

এনআরবিসি ব্যাংক পিএলসির নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (এমটিও) জন্য ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) ...

ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) ...

‘বাংলা কিউআর’ ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধিতে রূপালী ব্যাংকের প্রচারণা

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত সর্বজনীন কিউআর কোডভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ‘বাংলা কিউআর’ ...