
সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজ হওয়ার দুই দিন পর মো. সবুজ (৩৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (১০ জুলাই) সকালে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের হাসাকোলা গ্রামের নান্নুর বাড়ির রাস্তার উত্তর পাশে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহত মো. সবুজ উপজেলার রতনকান্দি উত্তরপাড়া গ্রামের রহিম সরকারের ছেলে।
শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান জানান, খবর পেয়ে তিনি ও শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। উদ্ধারকালে নিহতের পরনে ধূসর রঙের গেঞ্জি ও নেভি ব্লু রঙের হাফপ্যান্ট ছিল। তার চোখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের সুস্পষ্ট চিহ্ন পাওয়া গেছে। এসব আলামতের ভিত্তিতে প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, মরদেহ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।
নিহতের স্ত্রী মোছা. মিতু খাতুন জানান, বুধবার (৮ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে ফুটবল খেলা দেখার কথা বলে বাড়ি থেকে বের হন সবুজ। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি। শুক্রবার সকালে তার মৃত্যুর খবর পান তারা।
এদিকে স্থানীয় কয়েকজনের দাবি, নিহত সবুজের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগ ছিল এবং অপরাধী চক্রের কয়েকজনের সঙ্গে তার যোগাযোগ ছিল। তাদের ধারণা, অভ্যন্তরীণ বিরোধ বা চুরিসংক্রান্ত কোনো ঘটনার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে এ বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কারণ নিশ্চিত করেনি এবং তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানিয়েছে।
এনজে
- ১দর পতনের শীর্ষে ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ
- ২ষড়যন্ত্রে হতাশ না হয়ে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- ৩দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল পলিমার
- ৪নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৫কয়রায় চরম ঝুঁকি নিয়ে চলছে ৪ হাজার মানুষের চলাচল
- ৬পাঁচ মাসে সরকারের বড় চ্যালেঞ্জ ক্ষতিগ্রস্ত রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠন
- ৭শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৮লেনদেনের শীর্ষে কুইন সাউথ
- ৯বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণে জোর
- ১০উত্থানে ফিরেছে পুঁজিবাজার
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ৩মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৪চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা
- ৫যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
- ৬জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
- ৭৯৯৯-এ ফোনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার
- ৮জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৯জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ১০হজে বাংলাদেশের জন্য ব্যাকআপ আবাসন ১ শতাংশ বহালের অনুরোধ ধর্মমন্ত্রীর





পাঠকের মতামত