নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬ ৯:৩২ এএম

বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা (আইকিউএয়ার) সূচকে আজ ঢাকার বায়ুর মানের অবনতি হয়েছে। টানা কয়েকদিন ধরে এই শহরের বায়ুদূষণের মান মাঝারি বা সহনীয় থাকলেও সোমবার ও আজ মঙ্গলবার অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। অন্যদিকে, বায়ুদূষণের শীর্ষে আজ ইন্দোনেশিয়ার জাকার্তা, যেখানে তালিকায় মোট ১২৫টি শহর রয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৮টা ২৭ মিনিটের দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থাটির সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সে হিসেবে ঢাকার দূষণ স্কোর ১৬৭ অর্থাৎ এই শহরের বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

আজ ঢাকার বাতাস মাঝারিমানের

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলায় বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা ...

স্বরাষ্ট্রমন্ত্রী বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

দেশের ৮ জেলায় ঝড়ের শঙ্কা

আবহাওয়া অফিস জানিয়েছে দেশের আট জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে ...