সংসদে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
রূপপুর পারমাণবিক প্রকল্পে ৫ হাজার বিদেশি বিশেষজ্ঞ-শ্রমিক কর্মরত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে বর্তমানে প্রায় পাঁচ হাজার বিদেশি বিশেষজ্ঞ ও দক্ষ শ্রমিক কর্মরত রয়েছেন বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
তিনি জানিয়েছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনার জন্য এক হাজার ৩৩৬ জন বাংলাদেশি বিজ্ঞানী, প্রকৌশলী ও প্রযুক্তিবিদ বর্তমানে রাশিয়ান ঠিকাদারের মাধ্যমে রাশিয়ান ফেডারেশন ও রূপপুর এনপিপি প্রশিক্ষণকেন্দ্রে আন্তর্জাতিকমানের প্রশিক্ষণ নিয়েছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২৪তম দিনে জামালপুর-৩ আসনের সরকারি দলের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জেনারেল কনট্রাক্টের আওতায় আন্তর্জাতিকমানের একটি পূর্ণাঙ্গ ট্রেনিং সেন্টার স্থাপন করা হয়েছে। বর্তমানে ফুল স্কেল সিম্যুলেটরসহ অন্য সব সহায়ক কারিগরি যন্ত্রপাতি নিয়ে প্রশিক্ষণ কেন্দ্রটি কার্যক্রম পরিচালনা করছে। ট্রেনিং সেন্টারের প্রশিক্ষক হিসেবে বাংলাদেশি কর্মকর্তা, প্রকৌশলী ও কারিগরি কর্মী রাশিয়া থেকে সরাসরি প্রশিক্ষণ নিয়েছেন।
তিনি বলেন, প্রশিক্ষকরা বর্তমানে রূপপুর এনপিপির কমন প্ল্যান্টের জনবলের প্রশিক্ষণ দিচ্ছেন, যারা প্ল্যান্ট অপারেশন ও মেইনটেন্যান্সের কাজ করছেন। এভাবে ধীরে ধীরে বিদেশি বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদের ওপর নির্ভরশীলতা কমে আসবে।
ফকির মাহবুব আনাম আরও বলেন, বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু করা হয়েছে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিজেদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের টেকনিক্যাল সাপোর্টিং অর্গানাইজেশন (টিএসও) হিসেবে কাজ করবে।
বিএইচ
- ১ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ২বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৩আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৪বন্যা দূর্গতের সহযোগীতায় মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড়
- ৫ভোলা চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি নিয়াজ, সম্পাদক কামাল
- ৬প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে
- ৭কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জনকে সাময়িক বরখাস্ত
- ৮সাত বছরের শিশুকে ধর্ষণ, বিচার দাবিতে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ
- ৯সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ১০এলডিসি উত্তরণের সময় ৩ বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর
- ১চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ২এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৩কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ৪বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৫কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৬দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৭অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছেন জামাল ভূঁইয়া
- ৮বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত
- ৯তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ১০শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল





পাঠকের মতামত