
বাংলাদেশে পরিবহন, সামুদ্রিক ও লজিস্টিকস খাতে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। একই সঙ্গে দুই দেশের মধ্যে বিনিয়োগ সহযোগিতা আরও জোরদারে পারস্পরিকভাবে লাভজনক প্রকল্প এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছে উভয় পক্ষ।
বুধবার (১৫ জুলাই ) সকালে রাজধানীর আগারগাঁও বিনিয়োগ ভবনে সৌদি আরবের পরিবহন ও লজিস্টিকস উপমন্ত্রী ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) বৈঠকে এসব বিষয় উঠে আসে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) জনসংযোগ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
বৈঠকে বিডার নির্বাহী চেয়ারম্যান এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক চৌধুরীর নেতৃত্বে পিপিপিএ, বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনায় সৌদি উপমন্ত্রী বাংলাদেশের বেসরকারি খাতের অংশগ্রহণ বৃদ্ধি এবং ব্যবসা সহজীকরণের উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, এসব অগ্রাধিকার সৌদি আরবের নিজস্ব উন্নয়ন কৌশলের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।
তিনি জানান, সৌদি আরব বৈশ্বিক লজিস্টিকস হাব হিসেবে গড়ে উঠতে কাজ করছে এবং অগ্রাধিকারপ্রাপ্ত বিভিন্ন খাতে শীর্ষস্থানীয় সৌদি প্রতিষ্ঠানগুলোর বিদেশি বিনিয়োগে সহায়তা দিচ্ছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশে সৌদি কোম্পানিগুলোর জন্য আরও বিনিয়োগের সুযোগ তৈরির আগ্রহ প্রকাশ করেন তিনি। পাশাপাশি সৌদি আরবে ব্যবসা করতে আগ্রহী বাংলাদেশি কোম্পানিগুলোকেও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
আলোচনায় চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি)-এর কার্যক্রমও উঠে আসে। সৌদি উপমন্ত্রী উল্লেখ করেন, আরএসজিটির বাংলাদেশ কার্যক্রমে ৯৮ শতাংশের বেশি কর্মী বাংলাদেশি। টার্মিনাল পরিচালনায় দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তির ব্যবহার এবং আধুনিকায়নের মাধ্যমে বাংলাদেশের সামুদ্রিক লজিস্টিকস খাতে বিনিয়োগের সুযোগ অনুসন্ধানে প্রতিষ্ঠানটি আগ্রহী।
বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, আলোচনায় এমন কয়েকটি খাত উঠে এসেছে, যেখানে সৌদি পক্ষের গভীর আগ্রহ রয়েছে এবং যা বাংলাদেশের অগ্রাধিকারের সঙ্গেও দৃঢ়ভাবে সামঞ্জস্যপূর্ণ। বিশেষ করে লজিস্টিকস ও সাপ্লাই চেইন নেটওয়ার্ক, যা কোল্ড স্টোরেজ থেকে শুরু করে বন্দর পর্যন্ত বিস্তৃত। এছাড়া বাংলাদেশ আর্থিক সেবা খাতেও বিনিয়োগ সহযোগিতাকে অগ্রাধিকার দিচ্ছে।
তিনি আরও বলেন, ইতোমধ্যে একাধিক সৌদি কোম্পানির সঙ্গে কাজ করছে বিডা, যাতে তারা বাংলাদেশে বিদ্যমান বিনিয়োগ সুযোগ সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারে এবং সম্ভাব্য গুরুত্বপূর্ণ বিনিয়োগ আলোচনা এগিয়ে নেওয়া যায়।
এনজে
- ১কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ জনকে কুপিয়ে হত্যা
- ২কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৩রংপুর বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা
- ৪বাজার মূলধন বেড়েছে ৭ হাজার ৪৯ কোটি টাকা
- ৫ডিএসইতে পিই রেশিও বেড়েছে ১ শতাংশ
- ৬সাপ্তাহিক দর পতনের শীর্ষে সান লাইফ ইন্স্যুরেন্স
- ৭কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ২
- ৮সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ৯সাপ্তাহিক লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রিম
- ১০ইরানে সামরিক অভিযান বাড়ানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
- ১চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ২কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ৩জুলাই আন্দোলনে নবীনগরের ছয় শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
- ৪এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৫কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৬দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৭বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৮তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৯বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত
- ১০অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছেন জামাল ভূঁইয়া





পাঠকের মতামত