
গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে নতুন করে যুক্তরাষ্ট্রের বিমান হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। এর পাল্টা জবাব হিসেবে এবার কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইসলামি প্রজাতন্ত্রটি।
এ খবর জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
আজ শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে জানানো হয়েছে, কুয়েতে নিয়োজিত মার্কিন বাহিনীর অবস্থান এবং লজিস্টিক সাপোর্ট বা রসদ সরবরাহ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে তেহরান এই ড্রোনগুলো মোতায়েন করে। ইরানি সংবাদমাধ্যমটি মার্কিন সামরিক বাহিনীকে ‘সন্ত্রাসী’ এবং ‘শিশু হত্যাকারী’ হিসেবে আখ্যায়িত করেছে।
ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে, অহংকারী শত্রুদের অপরাধের উপযুক্ত জবাব দিতে এবং মাতৃভূমির শহীদদের রক্তের প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে।
এর আগে কুয়েত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, উপসাগরীয় এই দেশটি ইরানের পক্ষ থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করছে। এর ঠিক আগের দিনও ইরান থেকে চালানো বিমান হামলার মুখোমুখি হতে হয়েছিল কুয়েতকে।
এদিকে কুয়েতের পাশাপাশি মধ্যপ্রাচ্যের অপর দুই উপসাগরীয় দেশ বাহরাইন এবং কাতারও আজ শুক্রবার ভোরের দিকে একই ধরনের ইরানি হামলার শিকার হওয়ার কথা নিশ্চিত করেছে।
এনজে
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৭সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৮হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৯কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ১০অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ





পাঠকের মতামত