
বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ব্লকচেইনের ব্যবহার সম্ভাবনাময় বলে জানিয়েছেন আলোচকরা।
শনিবার (১৯ জুলাই) গুলশানে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএসিসিসিআই) কার্যালয়ে ‘আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) অ্যান্ড ব্লবচেইন: ট্রান্সফরমিং বিজনেস, ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড’ শীর্ষক একটি সেমিনারে এ বিষয়ে আলোচনা করেন বক্তারা।
সেমিনারে ব্যবসা, শিল্প, ব্যাংকিং, বাণিজ্য, লজিস্টিকস, উৎপাদনসহ বিভিন্ন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ব্লকচেইন প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার, সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং বাস্তব প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়।
উদ্বোধনী বক্তব্যে বিএসিসিসিআই সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম বলেন, এ ধরনের আয়োজন চেম্বারের সদস্যদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে বাস্তবধর্মী ধারণা দেবে। পাশাপাশি তাদের ব্যবসায় উদ্ভাবন, দক্ষতা ও প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন খন্দকার আতিক-ই-রাব্বানী। তিনি ব্যবসা, শিল্প-বাণিজ্যে এআই ও ব্লকচেইনের বর্তমান ব্যবহার এবং ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরেন।
উপস্থাপনার পর অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা ব্যাংকিং, বাণিজ্য, লজিস্টিকস, কর্মসংস্থান ও প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।
সেমিনারে বিএসিসিসিআই সেক্রেটারি জেনারেল, পরিচালনা পর্ষদের সদস্য, চেম্বারের সদস্য, ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃত্ব, গণমাধ্যমকর্মী এবং অন্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আলোচনায় অংশগ্রহণকারীরা ব্যবসা-শিল্পে প্রযুক্তির কার্যকর ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশে এআই ও ব্লকচেইনের বিস্তৃত প্রয়োগের সম্ভাবনা তুলে ধরেন।
সেমিনার শেষে বিএসিসিসিআই ভবিষ্যতেও উদীয়মান প্রযুক্তি বিষয়ে এ ধরনের জ্ঞানভিত্তিক আয়োজন অব্যাহত রেখে বাংলাদেশ-চীন বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও জোরদারে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।
বিএইচ
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৫রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৬হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৭সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৮হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৯অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- ১০চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত





পাঠকের মতামত