
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক এবং প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক জনকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ইমরান হোসেন। অপরদিকে প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রাইজিং বিডি’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ইমদাদুল ইসলাম।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালকের কার্যালয়ে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। উপ-নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান। নির্বাচন কমিশনার ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোঃ হামিদুর রহমান এবং তথ্য কর্মকর্তা মোঃ নাজমুল হোসাইন।
দুইটি পদের বিপরীতে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগ্রহণ শেষে বিকেল ৩টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।
উল্লেখ্য, যবিপ্রবিসাসের ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক ডেইলি এশিয়ান এইজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শেখ সাদী ভূঁইয়া ব্যক্তিগত কারণে অব্যাহতি নেওয়ায় পদটি শূন্য হয়ে পড়ে। পরবর্তীতে সাধারণ সম্পাদক পদে উপ-নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে প্রচার ও প্রকাশনা দপ্তরের সম্পাদক মো. ইমরান হোসেন নিজ পদ থেকে পদত্যাগ করেন। ফলে সাধারণ সম্পাদক এবং প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক উভয় পদই শূন্য হয়। এসব শূন্য পদে এ উপ-নির্বাচনের আয়োজন করা হয়।
এনজে
- ১জলবায়ু পরিবর্তনের প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ২দেশের ৯ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা
- ৩মালয়েশিয়ায় ৪১৫৯৬ অবৈধ প্রবাসী আটক
- ৪‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৫১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৬রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৭পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৮এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৯বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ১০যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ১চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ২ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৩২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৪লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৫মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৬ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৭রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ১০জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ





পাঠকের মতামত