
আকস্মিক বন্যায় দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে জরুরি ত্রাণ সহায়তায় ২ কোটি টাকা দিয়েছে ব্র্যাক ব্যাংক। ব্র্যাকের ইমার্জেন্সি রেসপন্স টিমের সহায়তায় ৪,৫০০ পরিবারের ২২ হাজারেরও বেশি মানুষের জন্য জরুরি খাদ্যসামগ্রী ও নগদ সহায়তা দিচ্ছে ব্যাংকটি।
টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার হাজারও মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই প্রেক্ষাপটে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জরুরি প্রয়োজন মেটাতে মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত হয়েছে ব্র্যাক ব্যাংক।
এই উদ্যোগের আওতায় প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবার ব্র্যাকের সাত দিনের খাদ্য সহায়তা প্যাকেজ পাবে, যাতে থাকবে ৩,৫০০ টাকা মূল্যের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং ১,০০০ টাকার নগদ সহায়তা। দুর্যোগ-পরবর্তী সংকটময় সময়ে এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করে ব্যাংকটি।
এ বিষয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “মানুষের পাশে দাঁড়ানো ব্র্যাক ব্যাংকের মূল উদ্দেশ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। ব্র্যাকের ইমার্জেন্সি রেসপন্স টিমের সাথে অংশীদারিত্বের মাধ্যমে আমরা বন্যাকবলিত হাজারও পরিবারের কাছে সময়োপযোগী সহায়তা পৌঁছে দিচ্ছি, যাতে তাঁরা নিজেদের জরুরি প্রয়োজন মেটাতে পারেন এবং বন্যা-পরবর্তী সময়ে নতুন করে শুরু করতে পারেন। বাংলাদেশের মানুষের প্রয়োজনে তাঁদের পাশে থাকতে আমরা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।”
মানবিক সংকটে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পাশে সময়োপযোগী সহায়তা নিয়ে ব্র্যাক ব্যাংক ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এই উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টি এবং প্রয়োজনের সময়ে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে ব্যাংকটির দীর্ঘমেয়াদি অঙ্গীকারেরই প্রতিফলন।
টিআর
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৯দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ১০খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার





পাঠকের মতামত