
করোনাভাইরাসে ভারতে ভয়াবহ অবস্থার কারণে বাংলাদেশ সরকার দুই সপ্তাহের সীমান্ত বন্ধের ঘোষণায় রাজধানীর বাজারগুলোতে পেঁয়াজের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। যদিও এই সময়ে বাংলাদেশের জনচলাচল বন্ধ থাকলেও চালু থাকবে পণ্য আমদানি-রফতানি। তারপরও পেঁয়াজের দাম বাড়ছে কেন তার সঠিক তথ্য নেই ব্যবসায়ীদের কাছে।
সোমবার (২৬ এপ্রিল) পাইকারি ও খুচরা পর্যায়ে পেঁয়াজের দাম বাড়ার তথ্য মিলেছে। রাজধানীর মালিবাগ, কাওরান বাজার, মধুবাগ, শান্তিবাগ বাজার ঘুরে দেখা গেছে, দেশি ও হাইব্রিড পেঁয়াজে (ভারতীয়) কেজিপ্রতি দাম বেড়েছে ৪-৫ টাকা।
বাজারঘুরে দেখা গেছে, দেশি ভালো মানের পেঁয়াজ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। পাইকারি বাজারে যার দাম ৩৭ থেকে ৩৮ টাকা। অন্যদিকে লাল বড় পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৪০ টাকায়। পাইকারি বাজারে যার দাম কেজিপ্রতি ৩৬ থেকে ৩৬ টাকা ৫০ পয়সায়। দুএকদিন আগেও বাজারে দেশি পেঁয়াজ কেজিপ্রতি বিক্রি হয়েছে ৩৮-৪০ টাকায়। আর হাইব্রিড পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৪-৩৬ টাকায়।
হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার কারণ জানতে চাইলে শান্তিবাগ বাজারের ব্যাবসায়ী শহিদুল ইসলাম বলেন, পেঁয়াজের দাম বাড়ার সঠিক কারণ আমাদের জানা নেই। পাইকারি বাজারে দাম বেড়েছে, তাই খুচরা পর্যায়েও পেঁয়াজ বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। আসলে সরকারের মনিটরিং নেই। গতকাল শুনলাম ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ, আর আজই বাজার অস্থির। এটা কেন হবে, আমার মাথায় আসে না।
এছাড়া দাম বৃদ্ধির ইঙ্গিত মিলেছে ভোজ্য তেলেও। পাইকারি বাজারে ইতোমধ্যে তেলের দাম বৃদ্ধি পেয়েছে বলে দাবি খুচরা ব্যবসায়ীদের। কারণ বোতলজাত তেলে পাইকারি পর্যায়ে দাম বৃদ্ধির কথা বলা হয়েছে। আগামীকালই (মঙ্গলবার) সয়াবিন তেলের খুচরা পর্যায়ে দাম বাড়তে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
এছাড়া আজ বাজারে বোতলজাত সয়াবিন তেল (৫ লিটার) ৬৬০ থেকে ৬৮০ টাকা, আদা ১০০ টাকায়, রসুন ১২০ থেকে ১২৫, ছোলা ৭৫ থেকে ৮০, দেশি মসুর ডাল ১১০ থেকে ১১৫ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে গরুর মাংস ৫৮০ থেকে ৫৯০ টাকা, মুরগির ডিম ডজনপ্রতি ৯০ থেকে ৯৫ টাকায় বিক্রি হচ্ছে।
এ বিষয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানিকারক ব্যবসায়ী মো. মাজেদ বাণিজ্য প্রতিদিনকে বলেন, ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ থাকলেও আমদানি-রপ্তানি বন্ধ নেই। পেঁয়াজের দাম দুই চারটাকা বাড়া-কমা এটা বাজারের স্বাভাবিক প্রক্রিয়া। কারণ কাঁচামাল যেকোন সময় বাড়তে পারে কমতে পারে। কিন্তু যখন পনেরো-বিশ টাকা বেড়ে যায় সেটা অস্বাভাবিক বিষয় হয়ে দাঁড়ায়।
করেনাভাইরাস পরিস্থিতি ভারতে ভয়াবহ আকার ধারণ করায় রোববার (২৫ এপ্রিল) দেশটির সঙ্গে সীমান্ত বন্ধ করার সিদ্ধান্ত নেয় সরকার। ওই ঘোষণা অনুযায়ী ১৪ দিন সীমান্ত বন্ধ থাকবে। করোনাভাইরাস মোকাবিলায় গঠিত জাতীয় কারিগরি কমিটির পরামর্শে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে পণ্য আমদানি-রফতানি এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
- ১চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ২সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৩চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৪ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
- ৫জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৬কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ১০গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ১চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ২নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৩চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৪মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৫আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৬জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৭গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ১০১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা





পাঠকের মতামত