
জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো.আইউব আলী হাওলাদার সতর্ক করে বলেন, আমরা আন্দোলন চাই না। কিন্তু আমাদের ন্যায্য অধিকার আদায়ে প্রয়োজন হলে সারা দেশের দৃষ্টি প্রতিবন্ধীরা একত্রিত হবে। দৃষ্টি প্রতিবন্ধীরাও জাতীয় প্রেসক্লাব ঘেরাও করার যোগ্যতা রাখে।
চাঁদপুর শহরের ওয়ারলেস এলাকায় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে জেলা প্রশাসকের বরাদ্দকৃত ৪০ জন দৃষ্টি প্রতিবন্ধীর জন্য ১টন (জিআর) চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে আইউব আলী হাওলাদার প্রশ্ন তোলেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে দৃষ্টি প্রতিবন্ধীরা কতটা অন্তর্ভুক্ত হচ্ছেন। তার দাবি, ফ্যামিলি কার্ড, খাদ্যসহায়তা ও অন্যান্য সরকারি সুবিধা বাস্তবে অধিকাংশ দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের কাছে পৌঁছায় না।
তিনি বলেন,সরকার বিভিন্ন ধরনের সহায়তা দিচ্ছে। কিন্তু কয়টি দৃষ্টি প্রতিবন্ধী পরিবার সেই সুবিধা পাচ্ছে, তার সঠিক হিসাব কি আছে। যদি না থাকে, তাহলে এই মানুষগুলো কোথায় যাবে।
বক্তব্যে তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর কাছে তার প্রত্যাশা অনেক বেশি। তবে প্রধানমন্ত্রীর আশপাশের কিছু ব্যক্তির ভূমিকা নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন।
তিনি অভিযোগ করেন, সমাজকল্যাণ খাতে যারা দায়িত্ব পালন করছেন, তাদের কার্যক্রম প্রতিবন্ধীদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে। একই সঙ্গে জাতীয় অন্ধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির নেতাদের ওপর নিপীড়নের অভিযোগ তুলে এর প্রতিকার দাবি করেন।
আইউব আলী হাওলাদার বলেন, দৃষ্টি প্রতিবন্ধীরা সমাজের বোঝা নন। তাঁরা এ দেশের সমান অধিকারসম্পন্ন নাগরিক। তাই সাময়িক ত্রাণ নয়, স্থায়ীভাবে শিক্ষা, কর্মসংস্থান, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই হওয়া উচিত রাষ্ট্রের অগ্রাধিকার।
তিনি বলেন,আমরা আপনাদেরই স্বজন, করুণা নয়, আমাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করুন। বারবার উপেক্ষিত হলে দৃষ্টি প্রতিবন্ধীরা আর নীরব থাকবে না।
অনুষ্ঠানে জানানো হয়, চাঁদপুরের জেলা প্রশাসকের বরাদ্দ দেওয়া এক টন জিআর চাল থেকে ৪০টি দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের মধ্যে সহায়তা বিতরণ করা হয়েছে।
তবে বক্তারা বলেন, এই সহায়তা সাময়িক স্বস্তি দিলেও প্রতিবন্ধী মানুষের দীর্ঘদিনের সমস্যার সমাধান নয়। তাঁদের জন্য নিয়মিত ভাতা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও সমাজে মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
চাঁদপুরে অনেক শিল্পপতি ও বিত্তবান ব্যক্তি থাকলেও দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে তাঁদের অংশগ্রহণ খুবই সীমিত বলে মন্তব্য করেন আইউব আলী হাওলাদার।
তিনি সাংবাদিকদের মাধ্যমে সরকার, জনপ্রতিনিধি, শিল্পপতি ও সমাজের বিত্তবান মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো কেবল দান নয়, এটি একটি সামাজিক ও মানবিক দায়িত্ব।
অনুষ্ঠানে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিম মাঝির সঞ্চালনায় বক্তব্য দেন সহসভাপতি মো. সিদ্দিকুর রহমান মাল ও হাফেজ সিরাজুল ইসলাম। এ সময় সাংগঠনিক সম্পাদক রফিক খান, কোষাধ্যক্ষ সামিয়া আক্তার, স্বেচ্ছাসেবী প্রতিবন্ধী সাইফুল ইসলামসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
টিআর
- ১পরিবেশ দূষণ বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ
- ২মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৩সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের
- ৪জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ-তিতিক্ষা এবং রক্তমূল্য দিতে হয়েছে
- ৫বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ৬পাথরঘাটায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী আটক
- ৭অবহেলায় ক্ষয় হচ্ছে বিশ্ব ঐতিহ্যের নয় গম্বুজ মসজিদ
- ৮৩য় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে
- ৯চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক
- ১০এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৪পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৫ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৬বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৭‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ৮৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৯ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ১০মৌলভীবাজারের আলোচিত রাজকান্দি বনের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বদলি





পাঠকের মতামত