জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৪, ২০২৬ ১:৫৭ পিএম

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, কিছু বেয়াদব জুলাই আন্দোলন এবং জুলাইকে প্রশ্নাবিদ্ধ করছে তাদের উদ্দেশ্যে বলতে চাই,মুখ সামলান আর তা না হলে কিন্তু শরীর সামলাতে পারবেন না।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে কালকিনি উপজেলার সাহেবরামপুর নুতন আন্ডারচর আড়িয়াল খাঁ নদীর তীর প্রতিরক্ষা কাজের কর্মসূচীতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোকন তালুকদার আরো বলেন, জুলাই আন্দোলন বাংলাদেশের সকল মানুষের। এমনও মা আছে যার দুটি সন্তান হারিয়েছেন তাদের কষ্ট অনেক, যারা গুম, খুন হয়েছে তাদের কষ্টও অনেক। এদেশের প্রতি তাদের ভালোবাসা আছে। আমরা এ সকল পরিবারের পাশে থাকতে চাই, জুলাই শহীদ পরিবারের পাশে থাকতে চাই। ১৭ বছরে গুম, খুন হওয়া সকল পরিবারের পাশে থাকতে চাই। আমরা আমাদের ভালোবাসা দিয়ে তাদের মনে শান্তি এনে দিতে চাই।

এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সানাউল কাদের খান, মাদারীপুর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরুজ্জামান তালুকদার, কালকিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুরাদ হোসেনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

৫৫৬ কোটি টাকায় নির্মিত ২২০ আশ্রয়কেন্দ্রের কোনোটিই শতভাগ উপযোগী নয়

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকা এবং বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন জনপদের মানুষের জীবন ও সম্পদ রক্ষায় নির্মিত ...

বাগেরহাটে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বাগেরহাটের চিতলমারী উপজেলায় মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের পাঠাভ্যাস বৃদ্ধি এবং শিক্ষা কার্যক্রমে অভিভাবকদের সম্পৃক্ততা ...