
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ময়মনসিংহে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার দুপুরে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ময়মনসিংহ-৫ আসন মুক্তাগাছার সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃৃবৃন্দ। অনুষ্ঠানে নগরীর তিন জন জুলাই শহীদ পরিবার ও ২৩ জন আহতদের হাতে সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, জুলাই শহীদের স্বজন ও আহত যোদ্ধারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ” জুলাই গণ আন্দোলনে আমাদের এই আত্মত্যাগ যেন বৃথা না যায়। একটি বৈষম্যহীন ও নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমারা যে আন্দোলন করেছিলাম তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অনুষ্ঠানে সিটি প্রশাসক রুকুনোজ্জামান রোকন বলেন, জুলাই আন্দোলনে যারা অবদান রেখেছেন তাদের অবদানকে চিরস্মরণীয় করে রাখতেই সিটি কর্পোরেশনের এ আয়োজন। আমরা আগামীতেও এ ধরনের আয়োজন অব্যহত রাখবো।
এনজে
- ১পরিবেশ দূষণ বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ
- ২মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৩সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের
- ৪জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ-তিতিক্ষা এবং রক্তমূল্য দিতে হয়েছে
- ৫বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ৬পাথরঘাটায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী আটক
- ৭অবহেলায় ক্ষয় হচ্ছে বিশ্ব ঐতিহ্যের নয় গম্বুজ মসজিদ
- ৮৩য় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে
- ৯চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক
- ১০এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৪পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৫ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৬বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৭‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ৮ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ৯৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ১০মৌলভীবাজারের আলোচিত রাজকান্দি বনের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বদলি





পাঠকের মতামত