
সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় অবস্থিত দশতলা ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের সঙ্গে ছড়িয়ে পড়া ঘন কালো ধোঁয়ায় পুরো হাসপাতাল ভবন আচ্ছন্ন হয়ে পড়লেও দ্রুত রোগীদের নিরাপদে সরিয়ে নেওয়ায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ফায়ার সার্ভিসের ৮ থেকে ১০ জন সদস্য।
আজ মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১টার দিকে শহরের পলাশপোল পুরাতন সিবি হাসপাতাল, বর্তমানে ব্লিস হাসপাতালের বেজমেন্টে থাকা একটি যন্ত্রে আগুন লাগে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ঘটনার সময় হাসপাতালে ৫০ থেকে ৬০ জন রোগী ভর্তি ছিলেন। তাঁদের মধ্যে আইসিইউর রোগী ও চারজন নবজাতকও ছিল।
হাসপাতালের সহকারী প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার বলেন, বেজমেন্টে আগুন লাগার বিষয়টি প্রথমে নিরাপত্তাকর্মী ফোন করে হাসপাতালের ব্যবস্থাপককে জানান। এরপর মুহূর্তের মধ্যেই পুরো ভবনে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। দ্রুত চিকিৎসক, নার্স ও কর্মচারীরা রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন। আইসিইউর রোগী, নবজাতক এবং লিফটে আটকে থাকা ব্যক্তিদেরও নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে।
ঘন ধোঁয়ায় শ্বাসকষ্ট দেখা দিলে কয়েকটি কেবিনের রোগীর স্বজনেরা বাতাস প্রবেশের জন্য হাসপাতালের কাচ ভেঙে ফেলেন। এ সময় ভাঙা কাচে আহত হন হাসপাতালের সহকারী প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। অভিযানের সময় ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিসের ৮ থেকে ১০ জন সদস্য অসুস্থ হয়ে পড়েন। তাঁদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
ঘটনার পরপরই সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। পরে সেখানে যান সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম। এ ছাড়া জেলা বিএনপির নেতা এবং জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব ও অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।
সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমান বলেন, “অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিসের প্রায় ১০ জন সদস্য অসুস্থ হয়েছেন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে নিরূপণ করা হবে।”
সাতক্ষীরার ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, আগুন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে। কোন হতাহতের ঘটনা ঘটেনি।
অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
টিআর
- ১পরিবেশ দূষণ বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ
- ২মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৩সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের
- ৪জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ-তিতিক্ষা এবং রক্তমূল্য দিতে হয়েছে
- ৫বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ৬পাথরঘাটায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী আটক
- ৭অবহেলায় ক্ষয় হচ্ছে বিশ্ব ঐতিহ্যের নয় গম্বুজ মসজিদ
- ৮৩য় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে
- ৯চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক
- ১০এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৪পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৫বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৬ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৭ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ৮‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ৯মৌলভীবাজারের আলোচিত রাজকান্দি বনের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বদলি
- ১০শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার





পাঠকের মতামত