জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৬ ৩:০৫ পিএম

​”জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য চিরন্তন অনুপ্রেরণা। তাঁদের এই অনন্য আত্মত্যাগের মর্যাদা রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দেশে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ধারাকে আরও শক্তিশালী করতে হবে।”

​বুধবার (৫ আগস্ট) ভোলার চরফ্যাশন উপজেলা পরিষদের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে কথাগুলো বলেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা আফরোজ।

​উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ স্মরণসভায় ইউএনও আফরোজ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং আহত যোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি তাঁর বক্তব্যে আরও বলেন, শহীদ পরিবারের সদস্য ও আহতদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বৈষম্যহীন সমাজ গঠনে তাঁদের এই ত্যাগ ভেস্তে যেতে দেওয়া যাবে না।

​চরফ্যাশন উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন, বিএনপি নেতা কায়সার আলম কমল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু এবং উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান।

​অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের স্বজনদের পাশাপাশি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের সচিব এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

​আলোচনা সভা শেষে গণঅভ্যুত্থানে প্রাণ উৎসর্গকারী শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল

ফ্যাসিস্ট সরকারের গুম-খুন-দুর্নীতিসহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের বিচার এবং গণভোটের রায় ও জুলাই সনদের পূর্নাঙ্গ বাস্তবায়নের ...

কালীগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিলেন শতাধিক মানুষ

চিকিৎসাসেবা যখন অনেকের জন্য ব্যয়বহুল কিংবা সহজে নাগালের বাইরে, তখন একটি মানবিক উদ্যোগই হয়ে উঠতে ...

জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে কুড়িগ্রাম জেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং আহতদের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে ...