
গাজীপুরের শ্রীপুরে কৃষক আব্দুস সামাদ মোল্লার বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতেরা ১৭ ভরি স্বর্ণালঙ্কার, নগদ এক লাখ টাকা ও মুঠোফোনসহ মূল্যবান কাপড়চোপর লুটে নেয়। তার এক ছেলে ও তিন মেয়ের স্বামী সৌদি প্রবাসী হওয়ায় ওইসব স্বর্ণালঙ্কার ও টাকাসহ মূল্যবান মালামাল কৃষকের বাড়ীতেই রাখতো।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার গোসিংগা ইউনিয়নের পাঁচুলটিয়া (মোল্লা বাড়ি) গ্রামের সাদির মোল্লার ছেলে কৃষক আব্দুস সামাদ মোল্লার বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির ঘটনায় মোল্লাবাড়িসহ আশপাশের বাড়ীর মালিকদের মধ্যে ডাকাত আতঙ্ক বিরাজ করছে। ডাকাতিতে জড়িতদেরকে চিহ্নিত করে গ্রেফতার পূর্বক লুণ্ঠিত স্বর্নালঙ্কার, টাকা ও মূল্যবান মালামাল উদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দারা পুলিশ প্রশাসনের প্রতি দাবি করেন।
কৃষকের স্ত্রী সুরাইয়া বেগম বলেন, রাত ২টার দিকে হঠাৎ ঘরের বাইরে থেকে বিকট শব্দ শুনতে পাই। ঘরের দরজা ঢেঁকি দিয়ে ভেঙ্গে মুখোশ পরিহিত চার ডাকাত ঘরে প্রবেশ করে। ঘরের বাইরে কতজন ডাকাত পাহারায় ছিল তা তিনি বলতে পারেননি। ডাকাতেরা দা ও ছুরি দিয়ে ভয় দেখিয়ে সামাদ মোল্লা ও তাঁর স্ত্রী সুরাইয়া বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে ঘরের আসবাবপত্র তছনছ করে। ডাকাতেরা হুমকি দিয়ে বলে চাওয়ার সাথে সাথে স্বর্ণালঙ্কার না দিলে তাদের সাথে থাকা নাতিন ফাহাদ ও তাসনিয়াকে তুলে নিয়ে যাবে। পরে ডাকাতেরা ১৭ ভরি স্বর্ণালঙ্কার, নগদ এক লাখ টাকা ও মুঠোফোনসহ মূল্যবান কাপড়চোপর লুটে নেয়। খবর পেয়ে শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকো পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
গৃহকর্তা কৃষক আব্দুস সামাদ মোল্লা বলেন, শুক্রবার (৭ আগস্ট) পাশের বাড়ীতে একটি বিয়ের দাওয়াতে অংশগ্রহণ করার জন্য তার তিন মেয়ে তাদের ছেলে-মেয়েদেরকে নিয়ে আমার বাড়ীতে গত দুইদিন আগে বেড়াতে আসে। সৌদি প্রবাসী আকরাম হোসেনের স্ত্রী কৃষকের মেয়ে মুক্তা বেগমের সাত ভরি স্বর্ণ, অপর মেয়ে সাদিয়া আক্তারের সাত ভরি স্বর্ণ, ছোট মেয়ে সাথি আক্তারের তিন ভরি স্বর্ণালংকার এবং নগদ এক লাখ টাকা এবং একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন মুঠোফোনসহ মূল্যবান মালামাল লুটে নেয়। লুটে নেওয়া ১৭ভরি স্বর্ণের বর্তমান বাজার মূল্যে প্রায় ৩৮ লাখ টাকা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, সকাল ৮টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখতে পাই পাঁচুলটিয়া (মোল্লা বাড়ি) গ্রামের কৃষক আব্দুস সামাদ মোল্লার বাড়ীতে ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে। সকালে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করে এবং ডাকাতির শিকার পরিবারের সদস্যদের সাথে কথা বলে বিস্তারিত তথ্য সংগ্রহ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এনজে
- ১কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ২বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৩সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৪ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ৫গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৬দলীয় শৃঙ্খলা বজায় রেখে নতুন নেতৃত্ব তৈরি করতে হবে
- ৭বাগেরহাটে মাছের ঘের থেকে কিশোরী কন্যার মরদেহ উদ্ধার
- ৮১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ৯আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ১০জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ১বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ৪চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ৫এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৬চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৭মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৮নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৯ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ১০২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন





পাঠকের মতামত