জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৭, ২০২৬ ৩:৫৪ পিএম

দেশের বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যেবোধ সম্পন্ন বিচারকের বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো.আসাদুজ্জামান। তিনি বলেন, সৃষ্টিকর্তার পরে সেখানে গেলে মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই।

শুক্রবার (৭ আগস্ট) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ মিলনায়তনে মুস্তফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আপনার কাছে সমস্যা একরকম আর আমার কাছে সমস্যা আরেকরকম। অনেকেই বলবেন, দুর্নীতিতে ছুঁয়ে গেছে, আবার অনেকেই বলবেন, টাউট-বাটপারিতে ছুঁয়ে গেছে। অনেকেই বলবেন, স্ট্রাকচার নাই। আর আমার কাছে বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট হলো, মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের। আমি যদি বিচারকের পেশা বেছে নেই তাহলে আমাকে ধরে নিতে হবে আমি সমাজের আর দশটা চাকরির মতো এই চাকরি করতে আসিনি।

তিনি আরও বলেন, সৃষ্টিকর্তার পরে সেখানে গেলে মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই। সেই ধারণা নিয়ে যেদিন বিচারকরা ঐ চেয়ারে বসবেন, সেদিন আমি বিশ্বাস করি একটি স্বচ্ছ, স্বাধীন, নিরপেক্ষ এবং ন্যায়বিচারপূর্ন বিচার ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে ।

শেখ হাসিনার দেশে ফেরার বিষয় উল্লেখ করে মন্ত্রী বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন। আমিও বিশ্বাস করতে চাই তিনি দেশে ফিরুক। উনি ডিসেম্বরে এসে কারাগারে যান। দেশে ফিরে আইনের পথ ধরে হাটুক। আমরা একটা কথা বারবার বলি, অনেক ক্ষমতা মানুষের। কিন্তু আইনের ক্ষমতা তার থেকেও দীর্ঘ। আইন তার দীর্ঘ ক্ষমতা প্রয়োগ করবে।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক

কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের “খ” সার্কেলের পৃথক মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করা ...

প্রতিমন্ত্রী টুকু সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে

অপ-সাংবাদিকতা রোধে প্রকৃত সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও ...

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী দলীয় শৃঙ্খলা বজায় রেখে নতুন নেতৃত্ব তৈরি করতে হবে

স্থানীয় বিএনপির নেতারা তৃণমূল সংগঠনকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও জনমুখী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ...

দীর্ঘ অপেক্ষার অবসান ১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে দেশের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের। ২০২২ সালের পর অবসরে ...