
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৯ আগস্ট (রবিবার) কক্সবাজার ও চট্টগ্রাম সফরে আসছেন।
সফরের শুরুতেই তিনি দেশের একমাত্র পাহাড়ীদ্বীপ কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর পরিদর্শন করবেন। এরপর চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উদ্দেশ্যে রওনা হয়ে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর চট্টগ্রাম ও কক্সবাজারের মহেশখালীতে এটিই তাঁর প্রথম সফর। দলীয় কোন সমাবেশ না হলেও প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীরা উচ্ছ্বসিত।
এই সফরে তিনি মহেশখালীর অন্যতম মেগা প্রকল্প মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর পরিদর্শনের পাশাপাশি চট্টগ্রামের বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন কর্মসূচি, শীর্ষ আলেমদের সাথে সাক্ষাৎ এবং গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-০১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত ৪ আগস্ট জারি করা সর্বশেষ সরকারি পত্র এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীর নিশ্চিতকরণ সূত্রে এই সফরের চূড়ান্ত বিস্তারিত তথ্য জানা গেছে। প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে চট্টগ্রাম ও কক্সবাজারের স্থানীয় প্রশাসন এবং দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকাশিত সফরসূচি অনুযায়ী, তিনি সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে মাতারবাড়ির উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ১০টা ৩০ মিনিটে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরে পৌঁছে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রকল্পের অগ্রগতি সম্পর্কে ব্রিফিং গ্রহণ করবেন।
সফরসূচি অনুযায়ী, মাতারবাড়ি পরিদর্শন শেষে সকাল ১১টা ২০ মিনিটে তিনি চট্টগ্রামের বাঁশখালীর পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বন্যাদুর্গতদের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করবেন।
স্থানীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ সফরের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়ি সফর চূড়ান্ত হয়েছে। তিনি মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর পরিদর্শন করবেন। আমরা তাঁর সফর উপলক্ষে মাতারবাড়িতে একটি জনসভার আয়োজনের আবেদন করেছিলাম। তবে সময় স্বল্পতার কারণে সেটি গ্রহণ করা হয়নি। মাতারবাড়ি পরিদর্শন শেষে তিনি সরাসরি বাঁশখালীতে গিয়ে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করবেন।
প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। নিরাপত্তা ও প্রটোকল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
টিআর
- ১জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ২কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ৩বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৪সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৫ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ৬গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৭দলীয় শৃঙ্খলা বজায় রেখে নতুন নেতৃত্ব তৈরি করতে হবে
- ৮বাগেরহাটে মাছের ঘের থেকে কিশোরী কন্যার মরদেহ উদ্ধার
- ৯১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ১০আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ১বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ৪চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ৫চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৬নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৭মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৮ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৯২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ১০আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী





পাঠকের মতামত