শেয়ার বাজার ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৬ ৩:০৯ পিএম

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৪০ কোটি ৫৩ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর লেনদেন হয়েছে ২৮ কোটি ৬২ লাখ ৪৮ হাজার টাকার।

১৮ কোটি ৮৯ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে একমি পেস্টিসাইড লিমিটেড ।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এমএল ডাইং,  সায়হাম টেক্সটাইল, ডমিনেজ স্টিল,  একমি পেস্টিসাইট,  ব্র্যাক ব্যাংক,  সামিট এলায়েন্স পোর্ট, সিটি ব্যাংক।
এসকেএস
শেয়ার

পাঠকের মতামত

সূচকের পতনে চলছে লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর ...