শেয়ার বাজার ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৬ ২:৪১ পিএম

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পতনে কমেছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮২২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৭৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৭৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৯২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৯ টির, দর কমেছে ২৮৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৭ টির।

ডিএসইতে ৯৬৪ কোটি ৫৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৮৩ কোটি ১৫ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১৪৭ কোটি ৭৪ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬১৮ পয়েন্টে।

সিএসইতে ২১৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫২ টির দর বেড়েছে, কমেছে ১৩৯ টির এবং ২৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩১ কোটি ৩৫ লাখ ৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

সূচকের পতনে চলছে লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর ...