সিরাজগঞ্জে র্যাবের অভিযান
১৯৫৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিরাজগঞ্জের সলঙ্গা থানায় অভিযান চালিয়ে ১৯৫৮ পিস ইয়াবাসহ মো. মোস্তাক আহমেদ (৫৫) নামের এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১২।
আজ রোববার (৯ আগস্ট ২০২৬) ভোরে সলঙ্গা থানাধীন হোটেল নিউ মায়ের আঁচলের বিপরীত পাশ থেকে তাকে আটক করা হয়। র্যাব-১২ এর সদর কোম্পানি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-১২ এর একটি আভিযানিক দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে ১৯৫৮ পিস ইয়াবাসহ ওই কারবারিকে হাতেনাতে ধরা হয়।
গ্রেফতারকৃত মোস্তাক আহমেদ কুমিল্লার কোতোয়ালি মডেল থানার কাটাবিল এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে তা সরবরাহ করে আসছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকমুক্ত দেশ গড়তে র্যাবের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
টিআর
- ১৪২ ঋণখেলাপির পাচারের অর্থ ফেরাতে ৮ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি
- ২রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলের অলি আহমদ
- ৩বাগেরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই নারীর সর্বস্ব পুড়ে ছাই
- ৪পাবনায় সমতল আদিবাসী নারী সম্মেলন অনুষ্ঠিত
- ৫চাঁদপুর সিভিল সার্জনকে ক্ষমা করে বদলির আদেশ প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৬পাবনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১
- ৭মোড়লগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
- ৮বাগেরহাটে বাসের ধাক্কায় অটোবাইক চালক নিহত, আহত ৪
- ৯শেরপুরের সীমান্তবর্তী বনে ১৬ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
- ১০স্ট্রোকের পর সংকটাপন্ন রাবি শিক্ষার্থী
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৩সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৪প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৫হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৬আজ চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
- ৮আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরেই তা করার চেষ্টা করবো
- ৯সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
- ১০কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী





পাঠকের মতামত