ডেস্ক নিউজ
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৬ ৭:১৯ পিএম

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন ৭২৬ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৭১ জনে।

সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তা অনুযায়ী, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ১৮ হাজার ৫৬৭ জন। বর্তমানে চিকিৎসাধীন এক হাজার ৪৪৩ জন।

বর্তমানে সবচেয়ে বেশি ৫৪১ জন চিকিৎসা নিচ্ছেন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে। এছাড়া খুলনায় ২৯৮, বরিশালে ২৭৮, চট্টগ্রামে ১০৭, ময়মনসিংহে ১১৮, রাজশাহীতে ৭৩, রংপুরে ২৩ ও সিলেট বিভাগে পাঁচজন চিকিৎসাধীন।

স্বাস্থ্য অধিদপ্তরের বার্তা অনুযায়ী, ডেঙ্গুতে নতুন কেউ মারা যায়নি। আগের দিনের হিসাব মতে, এ বছর মৃত্যু হয়েছে মোট ৬১ জনের।

তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মৃতদের মধ্যে নারী ৩৯ জন বা ৬৩ দশমিক ৯ শতাংশ এবং পুরুষ ২২ জন বা ৩৬ দশমিক ১ শতাংশ।

ঢাকা বিভাগের ক্ষেত্রে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে ২০, উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালে সাত ও সিটি করপোরেশনের বাইরে একজন প্রাণ হারিয়েছেন। সেই সঙ্গে খুলনায় ১০, বরিশালে সাত, ময়মনসিংহে ছয়, চট্টগ্রামে পাঁচ, রাজশাহীতে তিন এবং রংপুর ও সিলেটে একজন করে মারা গেছেন।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

ওয়েলিংটনে এমএফএটির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ৩ দফা কৌশলগত প্রস্তাব

নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় ও বহুমাত্রিক করার লক্ষ্যে ওয়েলিংটনে দেশটির ...

সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ২০১৫ সালে অপহরণ ও গুমের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বরখাস্ত সেনা ...