স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি
চট্টগ্রামে খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ

চট্টগ্রামে চার স্তরের স্থানীয় সরকার নির্বাচনকে (সিটি করপোরেশন, ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদ) সামনে রেখে খসড়া ভোটকেন্দ্র ও ভোটকক্ষের তালিকা প্রকাশ করেছে জেলা নির্বাচন অফিস। একই সঙ্গে কেন্দ্রভিত্তিক ভোটার সংখ্যার খসড়া সারসংক্ষেপও প্রকাশ করা হয়েছে।
সোমবার চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম সিটি করপোরেশন, ১৬টি উপজেলা পরিষদ, ১৪টি পৌরসভা ও ১৮৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত খসড়া ভোটকেন্দ্রের সংখ্যা ৪ হাজার ২০০টি এবং ভোটকক্ষ ২২ হাজারের বেশি।
চসিক : চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১টি সাধারণ ও ১৪টি সংরক্ষিত ওয়ার্ডের জন্য প্রকাশিত খসড়া তালিকায় ভোটকেন্দ্র সংখ্যা ৭২৫টি। সবগুলোই স্থায়ী কেন্দ্র। এসব কেন্দ্রে ভোটকক্ষ রয়েছে ৩ হাজার ৯৫৭টি। এর মধ্যে স্থায়ী ভোটকক্ষ ৩ হাজার ৬৭১টি এবং অস্থায়ী ২৮৬টি। খসড়া তালিকায় মোট ভোটার ১৯ লাখ ৫৮ হাজার ৯০৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৯১ হাজার ৬৩০, নারী ৯ লাখ ৬৭ হাজার ২২৪ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৫১ জন।
১৬ উপজেলা পরিষদ : সোমবার জেলা নির্বাচন কর্মকর্তা কর্তৃক প্রকাশিত তালিকায় দেখা যায়, চট্টগ্রামের ১৬ উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রকাশ করা খসড়া ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ৪৭৫টি। সবগুলোই স্থায়ী কেন্দ্র। মোট ভোটকক্ষ ৯ হাজার ১৪৩টি। এর মধ্যে স্থায়ী ৮ হাজার ৭৭৫টি এবং অস্থায়ী ৩৬৮টি। ১৬টি উপজেলা পরিষদের জন্য খসড়া তালিকায় মোট ভোটার ৪৭ লাখ ৬৭ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ২৫ লাখ ১৬ হাজার ৮০৪, নারী ২২ লাখ ৫০ হাজার ৯৭০ এবং হিজড়া ভোটার ১৭ জন।
১৪ পৌরসভা : চট্টগ্রামে ১৪ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত খসড়া ভোটকেন্দ্রের সংখ্যা ২১৯টি। এর মধ্যে স্থায়ী ২১৫টি ও অস্থায়ী ৪টি। ভোটকক্ষ রয়েছে ১ হাজার ৯৫টি। এর মধ্যে স্থায়ী ১ হাজার ১৯টি এবং অস্থায়ী ৭৬টি। চট্টগ্রামের ১৪টি পৌরসভার ১২৬টি সাধারণ ও ৪২টি সংরক্ষিত ওয়ার্ডের খসড়া তালিকায় মোট ভোটার ৫ লাখ ৫৯ হাজার ৫৮৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৯৩ হাজার ২৪৩ এবং নারী ২ লাখ ৬৬ হাজার ৩৪৪ জন।
১৮৯ ইউপি : জেলা নির্বাচন কর্মকর্তা কর্তৃক প্রকাশিত চট্টগ্রামের ১৬টি উপজেলার ১৮৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে খসড়া ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ৭৮১টি। এর মধ্যে স্থায়ী ১ হাজার ৭২২টি ও অস্থায়ী ৫৯টি। ভোটকক্ষ রয়েছে ৮ হাজার ১৯৩টি। এর মধ্যে স্থায়ী ৭ হাজার ৬৮৩টি এবং অস্থায়ী ৫১০টি। ১৮৯টি ইউনিয়ন পরিষদের তালিকায় মোট ভোটার ৪২ লাখ ৪৫ হাজার ৬৬৯ জন। এর মধ্যে পুরুষ ২২ লাখ ৪১ হাজার ৬৬৪, নারী ২০ লাখ ৩ হাজার ৯৮৮ এবং হিজড়া ভোটার ১৭ জন।
চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ জানান, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১ ওয়ার্ড, জেলার ১৬টি উপজেলা পরিষদ, ১৪টি পৌরসভা ও ১৮৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে।
জেলা নির্বাচন অফিসের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রকাশিত খসড়া তালিকা নিয়ে কোনো দাবি বা আপত্তি থাকলে আগামী ১৮ আগস্টের মধ্যে লিখিতভাবে তা জানাতে হবে। এসব দাবি ও আপত্তি যাচাই–বাছাই ও নিষ্পত্তি হবে ২৩ আগস্ট এবং ২৭ আগস্ট চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে।
তবে জেলা নির্বাচন অফিস কর্তৃক প্রকাশিত খসড়া তালিকা সূত্রে জানা যায়, সীমানা পুনর্গঠন ও পুনর্বিন্যাসজনিত জটিলতার কারণে বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নে বর্তমানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।
জেলা নির্বাচন অফিস জানিয়েছে, খসড়া তালিকার কোনো ভোটকেন্দ্র বা ভোটকক্ষ নিয়ে আপত্তি থাকলে ১৮ আগস্টের মধ্যে লিখিতভাবে আবেদন করতে হবে। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় অথবা সংশ্লিষ্ট উপজেলা কিংবা থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আবেদন জমা দেওয়া যাবে।
টিআর
- ১গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ২সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
- ৩দর পতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং
- ৪অর্থনীতিতে হালাল ইকোসিস্টেম গড়ে তোলার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
- ৫দর বৃদ্ধির শীর্ষে সায়হাম টেক্সটাইল
- ৬লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ
- ৭কর্মস্থলে অনুপস্থিত, অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল বরখাস্ত
- ৮সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ৯২ দিন পর কমেছে সূচক ও লেনদেন
- ১০ডিআইটি মার্কেট দখল করে অবৈধ মেলা, অভিযোগ ৩ ছাত্রদল নেতার বিরুদ্ধে
- ১চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ২মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ৩শেরপরে এসএসসি পরীক্ষায় চার বিষয়ে ফেল;শিক্ষার্থীর আত্মহত্যা
- ৪সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা
- ৫জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
- ৬২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীর নাম ঘোষণা ১৮ আগস্ট
- ৭পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি
- ৮ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা
- ৯প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল
- ১০বিমানে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন জুলাই যোদ্ধারা : বিমানমন্ত্রী





পাঠকের মতামত