
গাড়ি বিস্ফোরণের ঘটনায় পূর্ব লিবিয়ায় লিবিয়ান ন্যাশনাল আর্মির (এলএনএ) সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান ব্রিগেডিয়ার ফওজি মানসুরি নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় বেনগাজির হাওয়ারি এলাকায় নিজের বাড়ির বাইরে তাঁর গাড়িতে বিস্ফোরণ ঘটলে তিনি নিহত হন।
নিরাপত্তা বাহিনীর দুটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো বলেছে, গাড়িতে একটি বিস্ফোরক ডিভাইস রাখা হয়েছিল। সেটি বিস্ফোরিত হওয়ার পর মানসুরি নিহত হন। তবে হামলাটি কারা চালিয়েছে, সে বিষয়ে নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো কোনো তথ্য দেয়নি।
বিস্ফোরক ডিভাইসটি কী ধরনের ছিল, তা নিয়েও বিস্তারিত কিছু জানানো হয়নি। মানসুরিকে হত্যার এই ঘটনা লিবিয়ার দীর্ঘদিনের নিরাপত্তাসংকটকে আবার সামনে নিয়ে এসেছে। ২০২০ সালে যুদ্ধবিরতি হওয়ার পর দেশটিতে বড় ধরনের যুদ্ধ বন্ধ রয়েছে। তবে রাজনৈতিকভাবে দেশটি এখনো বিভক্ত।
বিভিন্ন এলাকায় প্রতিদ্বন্দ্বী প্রশাসন ও সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রভাব রয়েছে।
লিবিয়ার বর্তমান সংকটের শিকড় রয়েছে ২০১১ সালের রাজনৈতিক পরিবর্তনের মধ্যে। ওই বছর ন্যাটোর সমর্থনে হওয়া এক বিদ্রোহের মাধ্যমে দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হন। পরে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা ও সশস্ত্র সংঘাত বাড়তে থাকে। ২০১৪ সালে লিবিয়া কার্যত পূর্ব ও পশ্চিমের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক ও সামরিক গোষ্ঠীর মধ্যে ভাগ হয়ে যায়।
এর পর থেকে দুই পক্ষের মধ্যে ক্ষমতার লড়াই চলতে থাকে।
সামরিক কমান্ডার খলিফা হাফতারের নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মি বর্তমানে পূর্ব ও দক্ষিণ লিবিয়ার বড় অংশ নিয়ন্ত্রণ করে। বাহিনীটি বেনগাজিভিত্তিক কর্তৃপক্ষের সঙ্গে জোটবদ্ধ। অন্যদিকে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতীয় ঐক্য সরকার রাজধানী ত্রিপোলিভিত্তিক। এই সরকার পশ্চিম লিবিয়ার বড় একটি অংশ নিয়ন্ত্রণ করে।
২০২০ সালের যুদ্ধবিরতির পর বড় ধরনের সংঘাত কমলেও রাজনৈতিক বিভাজন এখনো কাটেনি। এর মধ্যেই এলএনএর সামরিক গোয়েন্দা প্রধানকে লক্ষ্য করে এই বিস্ফোরণ ঘটল। ফলে ঘটনাটি দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
এনজে
- ১সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা
- ২মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ৩প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল
- ৪ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা
- ৫পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি
- ৬কলম্বিয়ায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক
- ৭বিমানে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন জুলাই যোদ্ধারা : বিমানমন্ত্রী
- ৮চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ৯এসএসসিতে পিপিআইএমএসসির বাজিমাত, পাসের হার ৯৮.৮০ শতাংশ; জিপিএ-৫ পেল ৪১ জন
- ১০মোড়লগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০
- ১এসএসসির ফলে খুলনা সবার শীর্ষে, দ্বিতীয় যশোর, তৃতীয় চুয়াডাঙ্গা
- ২ওয়েলিংটনে এমএফএটির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ৩ দফা কৌশলগত প্রস্তাব
- ৩চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ৪২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীর নাম ঘোষণা ১৮ আগস্ট
- ৫পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই
- ৬চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত
- ৭মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ৮জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
- ৯বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
- ১০শেরপরে এসএসসি পরীক্ষায় চার বিষয়ে ফেল;শিক্ষার্থীর আত্মহত্যা





পাঠকের মতামত