৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে
লক্ষ্মীপুরের রায়পুরে ইতালি প্রবাসী জাকির হোসেনের সাবেক স্ত্রী জেসমিন আক্তার মুন্নির বিরুদ্ধে প্রায় ৩ কোটি ...

সাতক্ষীরার শ্যামনগরে মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে লুৎফর রহমান (৫৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ছয়টার দিকে শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামের একটি মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত লুৎফর রহমান ওই এলাকারই বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে লুৎফর রহমান নিজের জমিতে কৃষিকাজ করার উদ্দেশ্যে মাঠে যান। কাজ করার একপর্যায়ে হঠাৎ তাঁর ওপর আকস্মিক বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মার যান।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিউল আলম পাটোয়ারি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এনজে

পাঠকের মতামত