একযোগে অবসরে পাঠানো হলো পুলিশের ৪৯ পরিদর্শককে
একযোগে পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৪৯ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ ...

ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৩তম রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন পাওয়ায় সংবিধান অনুযায়ী তিনি দল থেকে পদত্যাগ করেছেন। একই সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্যের পদও ছেড়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার দুপুরে দলীয় চেয়ারম্যান তারেক রহমান বরাবর পদত্যাগ পত্র জমা দেন তিনি।
মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান ইতিমধ্যে দল থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রিজভী আরও জানান, দলের পক্ষ থেকে দুপুরের পর নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়া হবে।
এনজে

পাঠকের মতামত