
রংপুর মেট্রোপলিটনের পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর রেঞ্জের নতুন উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ এর উপসচিব তৌছিফ আহমেদ সই করা এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশে দায়িত্ব পালন শেষে আবদুল মাবুদকে এখন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে গুরুত্বপূর্ণ এই প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিংয়ের ক্ষেত্রে তার এই নতুন পদায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
২০তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা আবদুল মাবুদ চলতি বছরের ২৬ এপ্রিল রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার হিসেবে যোগদান করেন। এর আগে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন তিনি। গত বছরের ২৬ নভেম্বর ডিআইজি পদে পদোন্নতি পান তিনি। দেড় দশকেরও বেশি সময় ধরে তার পদোন্নতি থেমে ছিল।
সম্প্রতি রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস (৫ আগস্ট) উপলক্ষ্যে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এক জুলাইযোদ্ধার বক্তব্যের প্রেক্ষিতে বিশৃঙ্খলা সৃষ্টি হলে তিনি পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করেন।
এ সময় পরিস্থিতি শান্ত করতে আবদুল মাবুদ বলেন, ইউনিফর্মের তোয়াক্কা না করে ৩ তারিখ প্রোফাইল পিকচার লাল করেছিলাম। রংপুরের কমিশনার ছিলো ফ্যাসিস্ট! সিনিয়র হওয়ার পরেও আমি পদোন্নতি পাইনি। তার আন্ডারে ছিলাম। ৪ তারিখ আমি ছেলে-মেয়ে নিয়ে রাস্তায় নেমেছি। জুলাই সকলের, কোনো রাজনৈতিক দলের নয়।
এর আগে গত ২৯ জুলাই আরপিএমপি কমিশনারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিগত সময়ে বৈষম্যের শিকার হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, চব্বিশের আন্দোলনে ৫ আগস্ট যদি পটপরিবর্তন না হতো, তাহলে আমি আজকে পুলিশ কমিশনার হয়ে এখানে আসতে পারতাম না। গত ১৭ বছর আমি এডিশনাল এসপি ছিলাম। আমার ব্যাচমেটরা এই মেট্রোতে কমিশনার হিসেবে ছিল। বাট আমি ছিলাম এডিশনাল এসপি।
বিএইচ
- ১হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী
- ২বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার ছাড়াল
- ৩অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে দারাজের ‘ফাস্ট ডেলিভারি’ চালু
- ৪বাংলা কিউআর পেমেন্ট উৎসাহিত করতে মার্চেন্টদের নিয়ে বিকাশের মতবিনিময়
- ৫পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন আহমেদের স্মরণে শোকসভা
- ৬শপিংমল-দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়
- ৭রংপুর রেঞ্জের নতুন ডিআইজি আবদুল মাবুদ
- ৮বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার
- ৯কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ১০বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি
- ১সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা
- ২চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ৩বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবককের মরদেহ হস্তান্তর
- ৪গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ৫ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন
- ৬চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
- ৭কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৮সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ৯ভারত থেকে আসছে ১৯ রেল কোচ
- ১০গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত





পাঠকের মতামত