ডেস্ক নিউজ
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৬ ৯:৩১ এএম

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। এমন অবস্থায় বায়ুদূষণের তালিকায় শুক্রবার (১৪ আগস্ট) বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ২১তম। যার বায়ুমান স্কোর ৯০। বাতাসের এই অবস্থার মানকে মাঝারিমানের বলা হয়। এ ছাড়া গতকাল বৃহস্পতিবারও ঢাকার বাতাস ছিল মাঝারিমানের।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী বিশ্বে বায়ুদূষণের তালিকায় ১৮৬ স্কোর নিয়ে দূষণের শীর্ষে অবস্থান করছে উগান্ডার রাজধানী কাম্পালা। যা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। ১৭৬ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং শহর। এ ছাড়া ১৭২ স্কোর নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে উঠে এসেছে ইন্দোনেশিয়ার জাকার্তা।

এর পরের অবস্থানে রয়েছে কাতারের দোহা, পাকিস্তানের লাহোর, বাহারাইনের মানামা ও কঙ্গোর রাজধানী কিনশাসার মতো শহরগুলো দূষণে ওপরের দিকে রয়েছে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

নির্ধারিত সময়ে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার নির্দেশ

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে শেষ করার নির্দেশ দিয়েছেন সেতু বিভাগের ...

রাষ্ট্রপতি নির্বাচন মির্জা ফখরুলের ১টি, অলি আহমদের ২ মনোনয়নপত্র জমা

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। এছাড়া, ...