দুর্যোগ ও ত্রাণমন্ত্রী
যোগাযোগ অবকাঠামোর উন্নয়নকে গুরুত্ব দিয়ে প্রকল্প বাস্তবায়ন করছে সরকার

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, যোগাযোগব্যবস্থা যত উন্নত ও সমন্বিত হবে, মানুষের জীবনযাত্রা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড তত বেশি গতিশীল হবে। এ কারণে যোগাযোগ অবকাঠামোর উন্নয়নকে গুরুত্ব দিয়ে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে লালমনিরহাটের পাটগ্রামের জোড়া ব্রিজ মোড় থেকে লক্ষ্ণনাথটারী সানিয়াজান নদীর ওপর ২৩ কোটি টাকা বরাদ্দে ১০৪.১ মিটার দৈর্ঘ্যের দৃষ্টিনন্দন আর্চ সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, দেশের বিভিন্ন এলাকায় আধুনিক ও দৃষ্টিনন্দন রাস্তা-ঘাট এবং সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব প্রকল্প শেষ করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে আসাদুল হাবিব দুলু বলেন, শুধু স্কুল-কলেজের অবকাঠামো নির্মাণ করলেই হবে না; শিক্ষার্থীরা যাতে মোবাইল ফোনের আসক্তিতে পড়ে পড়াশোনা থেকে দূরে সরে না যায়, সেদিকেও অভিভাবকদের নজর দিতে হবে। একইসঙ্গে পরীক্ষায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।
মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান জানিয়ে মন্ত্রী আরও বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। মাদকাসক্তি, ক্যাসিনো, জুয়া ও অন্যান্য সামাজিক অপরাধের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। সামাজিক পরিবর্তন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সরকার ও জনগণকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মো. হাসান রাজীব প্রধান, সরকারি কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিএইচ
- ১সাগরে নিম্নচাপ, বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত
- ২সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৩মার্জিন বিধিমালার সংশোধনী গেজেট প্রকাশ
- ৪লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি
- ৫ন্যাশনাল হাউজিংয়ের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা
- ৬বেরোবিতে শিক্ষার্থীদের থেকে প্রায় সাত লাখ টাকা অতিরিক্ত ফি আদায়
- ৭দুদক কমিশনার হলেন সাজ্জাদ হোসেন ভূঁইয়া
- ৮কালকিনিতে তিন ব্যবসায়ীকে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা
- ৯কয়রায় নিজ বাড়ি থেকেই ইয়াবাসহ আটক ২
- ১০ন্যানোপ্রযুক্তি নিয়ে বাংলা ভাষায় বই প্রকাশ যবিপ্রবি অধ্যাপকের
- ১ছাত্রদলের শীর্ষ পদে সর্বোচ্চ আলোচনায় জবির জিয়াউদ্দিন বাসিত
- ২ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে ন্যাশনাল ব্যাংকের ‘সিএএসএ’ ক্যাম্পেইন
- ৩এসএসসিতে ১২ লাখ খাতা চ্যালেঞ্জের আবেদন, আরও বাড়তে পারে
- ৪চট্টগ্রাম-কক্সবাজারে বন্যার শঙ্কা
- ৫উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা
- ৬বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আলোচনা
- ৭অভিযানে জব্দ দুই কোটির মালামাল এজাহারে হয়ে গেল ৩ লাখ টাকা
- ৮দর বৃদ্ধির শীর্ষে পপুলার লাইফ ইন্স্যুরেন্স
- ৯ব্লক মার্কেটে লেনদেন ২৫ কোটি টাকার
- ১০চাঁদপুরে অচেতন করে স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় গ্রেপ্তার ২





পাঠকের মতামত