জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৬ ৯:৫৯ এএম

মাদারীপুরের কালকিনিতে মূল্য তালিকা প্রদর্শন না করা, প্রতি কেজিতে অতিরিক্ত মুনাফা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে মোট ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৭ আগস্ট) সকালে কালকিনি মাছ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং প্রতি কেজিতে ৭০ থেকে ৮০ টাকা অতিরিক্ত মুনাফা করার অভিযোগে বেলায়েতের সবজির দোকানিকে ৩ হাজার টাকা এবং মিঠু সরদারের সবজির দোকানিকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে এস এম মেডিকেল হলকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল। এ সময় ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি না করার বিষয়ে সতর্ক করা হয়।

অভিযান শেষে সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল বলেন, “ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। বাজারে অনিয়ম ও ভোক্তা হয়রানি রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানকালে কালকিনি উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ইকরাম হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

মানিকগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে ছানা, ঝুঁকিতে ভোক্তার স্বাস্থ্য

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে ছানা উৎপাদনের অভিযোগ উঠেছে। উপজেলার দরগ্রামের প্রায় ২৬টি পরিবার ...

শিবচরে আড়িয়াল খাঁ নদের তীব্র ভাঙনে হুমকিতে সড়ক-বেড়িবাঁধ

মাদারীপুরের শিবচর উপজেলায় আড়িয়াল খাঁ নদে আবারও তীব্র ভাঙন দেখা দিয়েছে। উপজেলার বহেরাতলা-কলাতলা পয়েন্টে সোমবার ...

গণভোটকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা চালাচ্ছে জামায়াত: এমপি খোকন

বাংলাদেশ জামায়াতে ইসলামী গণভোটকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ ...