শেয়ার বাজার ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৬ ১১:০৮ এএম

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭৭৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৫২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৬৩ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৮৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৯ টির, দর কমেছে ১০৮ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮০ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২০৮ কোটি ৯০ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ২পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৫১১ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৬৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬টির, দর কমেছে ৪০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৬১ লাখ টাকা।

 

এসকেএস

শেয়ার

পাঠকের মতামত