
আগামী জুনে দেশের মাটিতে কোপা আমেরিকায় আরও একবার আন্তর্জাতিক ট্রফির খোঁজে মাঠে নামবেন লিওনেল মেসি। তবে তার আগে বাধ্যতামূলক করোনার ভ্যাকসিন গ্রহণ করতে হবে কোপা আমেরিকায় অংশ নিতে যাওয়া দেশগুলোকে। চীনা সিনোভ্যাক প্রজাতির টিকা দেওয়া হবে সবাইকে, জানাচ্ছে স্থানীয় সংবাদ মাধ্যম।
দক্ষিণ আমেরিকায় করোনা পরিস্থিতি এখনো পুরোপুরি উন্নতির দিকে গড়ায়নি। এরই মধ্যে কোপা আমেরিকার আয়োজন করছে সেখানকার সর্বোচ্চ ফুটবল সংস্থা কনমেবল। আর তাই আয়োজনের আগেই বেঁধে দিয়েছে বেশ কিছু বিধিনিষেধ। তারই একটা, করোনার ভ্যাকসিন গ্রহন।
সম্প্রতি স্প্যানিশভাষী সংবাদ মাধ্যম টিভিথ্রির এক প্রতিবেদনে উঠে এসেছে এ বিষয়টি। তারা জানায় গত বৃহস্পতিবার দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন এমন নিয়মকানুন বেঁধে দিয়েছে। কনমেবল সভাপতি আলেহান্দ্রো ডমিঙ্গেজ বলেন, ‘এটা আমাদের খেলোয়াড় ও পরিবেশকে আরও একটা হাতিয়ার দেয়। কারণ আমরা জানি যে একটা দল শুধুমাত্র খেলোয়াড় দিয়ে তৈরি হয় না, আর তাই দলের সবাইকে ভ্যাকসিন নিতে হবে।’
কনমেবল সিনোভ্যাকের পঞ্চাশ হাজার টিকা পেয়েছে ইতোমধ্যেই। তবে করোনাভাইরাসের এই ভ্যাকসিনটি এখনো অনুমোদন দেয়নি আর্জেন্টাইন সরকারের। ফলে সম্ভাবনা আছে শুধুমাত্র করোনার ভ্যাকসিন গ্রহণের জন্য মেসিদেরকে দেশে পা দেওয়ার আগে যেতে হতে পারে উরুগুয়েতে!
- ১গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: খেলাফত মজলিস
- ২চব্বিশের চেতনা থাকলে হাসিনা দেশে আসতে পারবেন না : মীর হেলাল
- ৩চাঁদপুরে ৬৪২ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য
- ৪লোডশেডিংয়ের জন্য দায়ী বিগত ১৭ বছরের জবাবদিহিহীন শাসনব্যবস্থা
- ৫জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে কুড়িগ্রাম জেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি
- ৬জাপানের বিরুদ্ধে ‘সামরিক পদক্ষেপের’ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার
- ৭বর্ণাঢ্য আয়োজনে ইবিতে জুলাই আন্দোলনের ২য় বার্ষিকী পালন
- ৮ওমোডা-জাইকু গাড়ির সার্ভিসিংয়ে বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা
- ৯চাঁদপুর-রায়পুর সড়কে এপ্রোচ ধস, দ্রুত সংস্কার শুরু সওজের
- ১০নতুন বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী
- ১‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ২জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৩এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ৪মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৫মৌলভীবাজারে চা শ্রমিকদের উত্থাপিত মজুরি সংসদে বাতিলে বিক্ষোভ সমাবেশ
- ৬বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ৭কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৮সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের
- ৯আল ওয়াহদা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
- ১০যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার





পাঠকের মতামত