
এবারের ঈদে তৈরি পোশাক কারখানায় দু/একটি কারখানা বাদে প্রায় শতভাগ কারখানাতেই বেতন-বোনাস নিশ্চিত করতে পেরেছেন মালিকপক্ষ। বিজিএমইএ’র হিসাব বলছে, গতকাল মঙ্গলবার পর্যন্ত ৯৭ দশমিক ৫৪ শতাংশ কারখানায় বেতন পরিশোধ করা হয়েছে। আর ৯৯ শতাংশ কারখানার শ্রমিকরা ঈদের বোনাস পেয়েছেন।
বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান বুধবার (১২ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘বিজিএমইএ’র সদস্যভুক্ত চলমান কারখানা ১ হাজার ৯১৩টি। এর মধ্যে ঢাকা অঞ্চলে ১ হাজার ৬৬৭টি ও চট্টগ্রামে ২৪৬টি। মঙ্গলবার (১১ মে) পর্যন্ত ১ হাজার ৮৬৬টি কারখানা বেতন সম্পন্ন করেছে যা শতকরা হিসাবে ৯৭ দশমিক ৫৪ শতাংশ। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৬৫২টি ও চট্টগ্রামে ২১৪টি। আর ঢাকায় ১ হাজার ৮৮২টি কারখানা বোনাস পরিশোধ করেছে। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৬৫৯টি ও চট্টগ্রামে ২২৩টি কারখানা বোনাস পরিশোধ করেছে, যা শতকরা ৯৯ শতাংশ।’
অন্যদিকে ঢাকায় আজ বুধবার ১৫টি কারখানা এবং চট্টগ্রামে ৮টি কারখানা এপ্রিল মাসের বেতন পরিশোধ করেছে। এ ছাড়া চট্টগ্রামে ৩২টি কারখানা বেতন এবং ২৩টি কারখানা বোনাস পরিশোধ করবে বলে জানান বিজিএমইএ সভাপতি।
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২গুলশানে ব্র্যাক ব্যাংকের ডিজিটাল সার্ভিস সেন্টার চালু
- ৩কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে
- ৪তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শিগগিরই: প্রতিমন্ত্রী ফরহাদ
- ৫চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭টাংস্টেন ও ব্যাটারি বর্জ্য রফতানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
- ৮জেআইসিতে আটকে তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর
- ৯জনগণের অধিকার নিশ্চিত হলেই জুলাই শেষ হবে : বিরোধীদলীয় নেতা
- ১০সেবার মানসিকতা ছাড়া চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী
- ১মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ২আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৩সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৪গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৫ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ৬সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ৯জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ১০আমরা মনে করি না এখনই আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক: ডা. শফিকুর রহমান





পাঠকের মতামত