
রেকর্ডের ‘বরপুত্র’ বলা হয় ক্রিস্টিয়ানো রোনালদোকে। সিআর সেভেন মাঠে নামেনই যেন ফুটবলের রেকর্ড বইটা ওলটপালট করতে।
ইতালিয়ান সিরি’আ লিগে বুধবার (১২ মে) রাতে সাসউলোরের মুখোমুখি হয়েছিল তার দল জুভেন্টাস। এ ম্যাচেও নতুন এক রেকর্ড গড়েছেন পর্তুগিজ তারকা। প্রথম খেলোয়াড় হিসেবে জুভেন্টাসের হয়ে তিন মৌসুমে গোলের সেঞ্চুরি করলেন তিনি!
জুভেন্টাসের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে দ্রুততম ১০০ গোলের আগের রেকর্ডটি ছিল ওমর সিভোরি ও রবের্তো বাজ্জিওর, চার মৌসুমে শত গোলের মাইলফলক ছুঁয়েছিলেন তারা।
রোনালদোর রেকর্ডের রাতে সাসউলোকে ৩-১ গোলে হারিয়েছে তুরিনের ওল্ড লেডিরা। এই জয়ে জুভেন্টাসের উয়েফা চ্যাম্পিয়নস লিগের আগামী আসরে খেলার সম্ভাবনাও টিকে রইলো। ম্যাচে জুভেন্টাসের হয়ে গোলের দেখা পেয়েছেন রোনালদো, আদ্রিয়েন র্যাবিওট ও পাওলো দিবালা। গত জানুয়ারিতে লিগের প্রথম দেখায়ও সাসাউলোকে একই ব্যবধানে হারিয়েছিল সাদা-কালোরা।
নিজেদের ঘরের মাঠে শুরুতেই পেনাল্টি পায় সাসউলো। কিন্তু জুভেন্টাসের বিদায়ী গোলরক্ষক জিয়ানলুইজি বুফন সেই পেনাল্টি ঠেকিয়ে দেন দারুণ দক্ষতায়। ম্যাচের ২৮তম মিনিটে রাবিওর নৈপুণ্যে এগিয়ে যায় জুভেন্টাস। দ্বিতীয় গোলটি করেন রোনালদো। বিরতির ঠিক আগে ম্যাচের ৪৫তম মিনিটে রোনালদোর করা শততম গোলে ব্যবধান দ্বিগুন করে সফরকারীরা। এতে জুভেন্টাসের প্রথম খেলোয়াড় হিসেবে দ্রুততম সেঞ্চুরি গোলের দেখা পান রোনালদো।
এবারের সিরি’আয় রোনালদোর এটা ২৮তম গোল, আছেন গোলদাতার তালিকায় সবার শীর্ষে। দুই নম্বরে থাকা রোমেলু লুকাকু অনেক পেছনে, ২১ গোল।
বিরতি থেকেই ফিরে ৫৯ মিনিটে ব্যবধান কমায় সস্যুলো। তবে সাত মিনিট পর আবারও ব্যবধান বাড়ায় জুভেন্টাস। এবার গোলের দেখা পান পাওলো দিবালা। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।
এই জয়ের পর এখনো উয়েফা চ্যাম্পিয়নস লিগের আগামী আসরে খেলার সম্ভাবনাও টিকে রইলো জুভেন্টাসের। তাদের চ্যাম্পিয়নস লিগে উঠতে হলে হোঁচট খেতে হবে নাপোলি, এসি মিলান বা আতালান্তাকে।
- ১১০ জেলায় বন্যার আশঙ্কা
- ২আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৩জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৪জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৫‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৬জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ৭জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ৮তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ৯মোড়লগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১০নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৫কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৬কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ১০সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি





পাঠকের মতামত