
এখন থেকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) এর আওতায় সহজে অনলাইনে অস্থায়ী অ্যাকাউন্ট খুলতে পারবেন বিদেশি বিনিয়োগকারীরা।
আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, বিদেশিদের দেশে বিনিয়োগকালে প্রাথমিক খরচের জন্য কিছু অর্থ আনতে হয়।
কিন্তু তাদের নিজস্ব অ্যাকাউন্ট না থাকায় অনেক সমস্যায় পড়তে হয়। বিষয়টি বিবেচনায় নিয়ে বিদেশি বিনিয়োগকারীদের সুবিধার্থে বিডার ওয়ান স্টপ সার্ভিসের আওতায় অনলাইনে তাদের টেম্পোরারি বা অস্থায়ী ব্যাংক হিসাব খোলার সুযোগ দেওয়া হয়েছে।
এর ফলে বিদেশিদের বিনিয়োগ প্রক্রিয়া সহজ হবে। নতুন নির্দেশনার আওতায়, বিদেশি বিনিয়োগকারীরা অনলাইনে টাকা ও ডলারে অস্থায়ী অ্যাকাউন্ট খুলতে পারবেন। এর মধ্যে অর্থনৈতিক অঞ্চল, বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল ও বাংলাদেশ হাইটেক পার্কের বিদেশি বিনিয়োগকারীরা ডলারে এবং দেশের অন্যান্য জায়গার বিনিয়োগকারীরা টাকায় অ্যাকাউন্ট খুলতে পারবেন।
গ্রাহক বা হিসাব পরিচালনাকারীর নমুনা স্বাক্ষর অনলাইনে ভেরিফাইড চ্যানেলের মাধ্যমে গ্রহণ করা যাবে। সংশ্লিষ্ট ব্যাংকগুলো এসব অস্থায়ী অ্যাকাউন্টে লেনদেনের ক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিদ্যমান যে নির্দেশনা রয়েছে তা পরিপালন করতে হবে।
- ১সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ২৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৩ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৪অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ৫দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ৬শেয়ারবাজারে বন্ধ প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ৩৫
- ৭মা মাছ রক্ষায় হাওরে হচ্ছে ‘মিঠা পানির মাছের অভয়াশ্রম’
- ৮চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে
- ৯‘লুটপাটের’ নতুন লাইসেন্স জ্বালানি খাতের বেসরকারিকরণ : জামায়াত
- ১০সোশ্যাল মিডিয়ায় মেসির বাবার মৃত্যুর সংবাদ, সত্যি নাকি গুজব!
- ১সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ২চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৩সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৪চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ৫সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ৬আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৭অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৮চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৯ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ১০কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ





পাঠকের মতামত